চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা নেই হাতে, তাই রাজনীতির মাঠে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:55 অপরাহ্ন 04, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
Bangladeshi men talking at a market stall, colorful shop background. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্রের কমেডিয়ান চিকন আলী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান। এ জন্য তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘নওগাঁ-৩’ (মহাদেবপুর -বদলগাছি) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু যাচাই-বাছাইয়ে শেষ সময়ে এসে চিকন আলীর প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়েছে।

তবে থেমে থাকবেন না এই কৌতুক অভিনেতা। সোমবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনের সঙ্গে চিকন আলী জানান, প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনার বরাবর আপিল করবেন। দরকার পড়লে হাইকোর্টে আপিল করবেন।

চিকন আলী জানান, গত ত্রিশ বছর যাবত তিনি আওয়ামী লীগের সমর্থক। তার স্ত্রী স্থানীয় উপজেলা ভাইস চেয়ারম্যান। দল থেকে মনোনয়ন পাবেন না জেনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন। তিনি বলেন, প্রথমবারের মতো কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলাম। কিন্তু শুরুতেই বাধার মুখে পড়লাম। অভিনেতা হিসেবে আমি সারাদেশের, কিন্তু নেতা হয়ে নির্দিষ্ট অঞ্চলের জনগণের কাছাকাছি যেতে চেয়েছিলাম।

হঠাৎ কেন নির্বাচনে অংশ নিতে হলো? চিকন আলী বলেন, কসম দিয়ে মন থেকে বলছি, আগে সিনেমা করতাম বছরে ৩০/৪০টি। এখন বছরে করছি ২/৪টি। তাহলে চলবো কীভাবে? সংসদ সদস্য হতে পারলে মাসিক ভাতা পেতাম। আমি অভিনেতা মানুষ। রিক্সা তো আর চালাতে পারি না। সম্মান নিয়ে বাঁচতে চাই বলে নির্বাচন করতে চাইলাম। তবে আমি যে একেবারে খারাপ অবস্থায় আছি এমনটা নয়। খারাপ থাকলে বাড়ি করতে পারতাম না। আমি কৃষি কাজ করতাম। বাবার ছয় বিঘা জমির ধান, আলু একাই চাষ করতাম। এ কারণে আমি সাধারণ মানুষদের চাওয়াটা ভালোভাবে বুঝি।

অনেকটা চুপিসারে নমিনেশন তুলেছেন কিনা জানতে চাইলে চিকন আলী বলেন, ফেসবুকে জানিয়ে লাভ কী? মানুষ হিরো আলমের সঙ্গে তুলনা করে গালমন্দ করবে। তার চেয়ে আমি যেখানে নির্বাচন অংশ নিতে চাচ্ছি সেখানে অনেকদিন থেকে প্রচারণা চালিয়ে যাচ্ছি। যারা আমার ভোটার তারা জানলেই হলো।

১৮ বছর আগে ‘রঙিন চশমা’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন চিকন আলী। এরপর সুলতান, ধাওয়া পাল্টা ধাওয়াসহ দুই শতাধিক চলচ্চিত্রের ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে আলোচনা আসেন শাকিব খানের ‘মনে প্রাণে আছো তুমি’ চলচ্চিত্র দিয়ে। এরপর থেকে নতুন চলচ্চিত্র মানেই ছিল চিকন আলীর কমেডি!

Tags: অভিনয়অভিনেতাএফডিসিচিকন আলীনেতালিড বিনোদনসিনেমা
Previous Post

বিকাশ অ্যাপে ‘ফেস আইডি’ ও ‘ফিঙ্গারপ্রিন্টসহ নতুন ৫টি ফিচার

Next Post

আবারো আলোচনায় শাকিব-বুবলি

Next Post
শাকিব খান ও বুবলি একসঙ্গে আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারো আলোচনায় শাকিব-বুবলি

বাংলাদেশের নির্বাচন কমিশন ভবন, নির্বাচন প্রক্রিয়া ও গণতন্ত্রের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৭ ইউএনওকে বদলির সুপারিশে ইসির অনুমোদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT