চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:24 পূর্বাহ্ন 10, আগস্ট 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশের প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরে যাচ্ছেন, সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

আনোয়ার ইব্রাহিম ও ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সোমবার (১১ আগস্ট) তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণেই দেশটিতে যাচ্ছেন তিনি। সেখানে মঙ্গলবার (১২ আগস্ট) দু’দেশের সরকারপ্রধান পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। 

রোববার (১০ আগস্ট) বিকেল ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে এই সফর সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আলোচনার বিষয়বস্তুর মধ্যে রয়েছে, বাংলাদেশি কর্মীদের সুষ্ঠু ও স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করা, জ্বালানি, বাণিজ্য, উচ্চশিক্ষা, হালাল খাদ্য উৎপাদন, নীল অর্থনীতি এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় সহযোগিতা সম্প্রসারণ করা।

সফরকালে সমঝোতা স্মারক (এমওইউ) এবং নোট আকারে বেশ কিছু সহযোগিতা দলিল স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল, জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এই সফরে প্রধান উপদেষ্টার সাথে থাকার সম্ভাবনা রয়েছে। দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি আরও কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হবে।

Tags: অন্তর্বর্তী সরকারপ্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসমালয়েশিয়ার প্রধানমন্ত্রীসরকারি সফর
Previous Post

আলাস্কায় পুতিন-ট্রাম্প বৈঠক: জেলেনস্কি কি থাকছেন?

Next Post

সাউথ কোরিয়ার সঙ্গে ড্র করলেই ইতিহাস গড়বে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দল জিতেছে ম্যাচে, উল্লাসে ভাসছে স্টেডিয়াম. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়ার সঙ্গে ড্র করলেই ইতিহাস গড়বে বাংলাদেশ

মানবপাচারকারী চক্রের সন্দেহভাজনদের ছবি, সিআইডির নজরদারিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়া-ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ায় মানবপাচারকারী ৪টি চক্র সিআইডি'র নজরদারিতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT