চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:05 পূর্বাহ্ন 04, জুন 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধান উপদেষ্টার ছবি, তিনি পরিপাটি পোশাক পরিহিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

চার দিনের সরকারি সফরে আগামী ৯ জুন লন্ডন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সফরের মূল লক্ষ্য যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে মর্যাদাপূর্ণ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ। পাশাপাশি সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন তিনি।

ড. ইউনূসের এই সফরকে যুক্তরাজ্য সরকার সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে। সফরকালে তিনি উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগে অংশীদারিত্ব, গণতন্ত্র ও সংস্কার প্রক্রিয়া— এসব বিষয়ে ব্রিটিশ সরকারের উচ্চপর্যায়ের সমর্থন প্রত্যাশা করবেন বলে জানা গেছে।

পাচার হওয়া অর্থ ফেরতের দাবি

১১ জুন ১০ ডাউনিং স্ট্রিটে কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে আওয়ামী লীগ সরকারের সময় বিদেশে পাচার হওয়া অর্থ ফেরতের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। সূত্র জানায়, যুক্তরাজ্যে থাকা অবৈধ সম্পদ শনাক্ত ও ফিরিয়ে আনার জন্য লন্ডনের সহায়তা চাইবে ঢাকা। এছাড়া, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কাঠামোয় আন্তর্জাতিক সমর্থনের প্রসঙ্গও বৈঠকে আসবে।

বিশেষ করে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিচার, নির্বাচনপূর্ব সহিংসতা ও রাজনৈতিক অন্তর্ভুক্তির নতুন উদ্যোগের ব্যাপারে যুক্তরাজ্যের রাজনৈতিক সমর্থন চাওয়া হবে।

রাজকীয় সম্মাননা ও চ্যাথাম হাউজ সংলাপ

১২ জুন বাকিংহাম প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ড. ইউনূস। একই দিন বিকেলে সেন্ট জেমস প্রাসাদে রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন তিনি। এছাড়া, ১১ জুন চ্যাথাম হাউজ আয়োজিত এক সংলাপে অংশ নেবেন ড. ইউনূস। সংলাপের প্রতিপাদ্য— ‘বাংলাদেশের ভবিষ্যতের পথে: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’।

ড. ইউনূস ১৩ জুন লন্ডন থেকে রওনা হয়ে ১৪ জুন সকালে দেশে ফিরবেন বলে জানা গেছে। এই সফর শুধু একটি আন্তর্জাতিক সম্মাননা গ্রহণ নয়, বরং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থান সুসংহত করার একটি বড় কৌশলগত উদ্যোগ হিসেবেও দেখা হচ্ছে।

Tags: প্রধান উপদেষ্টাযুক্তরাজ্য
Previous Post

ঢাকায় পৌঁছেছেন সামিত

Next Post

সাউথ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট বামপন্থী নেতা লি জে-মিয়ং

Next Post
নতুন প্রেসিডেন্ট লি জে-মিয়ং বিজয়ী হয়ে উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট বামপন্থী নেতা লি জে-মিয়ং

ফরিদপুরে বাসের ধাক্কায় মহিন্দ্রার ৫ যাত্রী নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরিদপুরে বাসের ধাক্কায় মা‌হিন্দ্রার ৫ যাত্রী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT