চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজযাত্রীদের সেবায় ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:53 অপরাহ্ন 27, এপ্রিল 2025
in - টপ লিড নিউজ, তথ্যপ্রযুক্তি, ধর্ম ও জীবন
A A
হজযাত্রীদের লাব্বাইক অ্যাপের মাধ্যমে সেবা গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের ফ্লাইট। হজযাত্রীদের সেবায় আধুনিক প্রযুক্তিনির্ভর মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ চালু করতে যাচ্ছে সরকার। পাশাপাশি হজযাত্রীদের জন্য হজ প্রি-পেইড কার্ড চালু ও মোবাইল ফোনে রোমিং সুবিধাও দেওয়া হবে।

রোববার (২৭ এপ্রিল) সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

তিনি বলেন, হজযাত্রীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে ‘লাব্বাইক’ অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। প্রিপেইড কার্ড ও রোমিং প্যাকেজ সুবিধাসহ হাজীদের যাত্রাকে আরও সহজ, সাবলীল ও নিরাপদ করতে এই অ্যাপ বিশেষ ভূমিকা রাখবে।

জানা গেছে, হজযাত্রী হারিয়ে গেলে বা গুরুতর অসুস্থ বা বিপদে পড়লে জরুরি মুহূর্তে অ্যাপ থেকে এসওএস (সেভ আওয়ার সোলস) বাটনে ক্লিক করলে সাপোর্ট টিম তাকে উদ্ধার বা সহায়তা করবেন।

অ্যাপের মাধ্যমে নামাজের সময়সূচি, আবহাওয়ার পূর্বাভাস জানা যাবে। হজযাত্রী ফ্লাইটের বিস্তারিত তথ্য যেমন ফ্লাইট কোড, বোর্ডিং টাইম, ডিপারচার ও অ্যারাইভাল টাইম, লাগেজের ওজনসীমা ইত্যাদিও জানতে পারবেন। লোকেশন ট্র্যাকিং যেমন হজযাত্রী গুগল ম্যাপে নিজেদের বা দলের অন্যান্য সদস্যদের অবস্থানও নির্ণয় করতে পারবেন।

দৈনিক হজ সিডিউল, আবাসন তথ্য— যেমন হোটেলের নাম, ঠিকানা, দূরত্ব, ছবি, ভিডিও, চেক-ইন/চেক-আউট তারিখ ইত্যাদি অ্যাপ থেকে জানা যাবে।

পরিবারের সদস্যরা তাদের হজযাত্রীকে ট্র্যাকিং করতে পারবেন। মিনা-আরাফার তাঁবুর লোকেশন ট্র্যাকিং, হজ প্রি-পেইড কার্ডের ব্যালেন্স, ডিজিটাল স্বাস্থ্য প্রোফাইল তথ্য ও সার্বক্ষণিক ভার্চুয়াল স্বাস্থ্য সহায়তা, বাংলাদেশ মেডিক্যাল সেন্টার ও সৌদি হাসপাতালের তথ্য, গাইডভিত্তিক গ্রুপ যোগাযোগ সুবিধা, কুরআন ও হাদিস লাইব্রেরি, কিবলা নির্দেশনা, ডিজিটাল তাসবিহ, হজ ও উমরাহ সহায়িকা, কুরবানি কুপন সংগ্রহ কেন্দ্রের তালিকা ও মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানের বিবরণ পাওয়া যাবে অ্যাপে। এছাড়াও হজ এজেন্সির তথ্য যেমন এজেন্সি নাম, লাইসেন্স নম্বর, প্যাকেজ, রেটিং, রিভিউ প্রদান ইত্যাদি সেবা অ্যাপে অন্তর্ভুক্ত থাকবে।

Tags: অ্যাপপ্রধান উপদেষ্টাহজযাত্রী
Previous Post

বিভিন্ন জেলার নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৭ নেতাকর্মী ঢাকায় গ্রেপ্তার

Next Post

ভিসা বিষয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা 

Next Post
যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত মার্কিন দূতাবাসের সতর্কবার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিসা বিষয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা 

দুদকের তদন্তে অংশ নেওয়া দুই সাবেক কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

উপদেষ্টাদের সাবেক দুই কর্মকর্তার বিষয়ে দুদকের গোয়েন্দা কার্যক্রম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT