চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্কে প্রবাসীদের নানা আয়োজনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:15 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ শনিবার ‘এনআরবি কানেক্ট ডে : এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ’ শীর্ষক একটি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে অনাবাসী বাংলাদেশিরা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানটি ম্যানহাটনের নিউইয়র্ক ম্যারিয়ট মার্কুইসে স্থানীয় সময় বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূস সমাবেশে মূল বক্তব্য উপস্থাপন করবেন।

অনুষ্ঠানটি অংশগ্রহণমূলক নানা আয়োজনে সাজানো হয়েছে। এতে শীর্ষ রেমিট্যান্স পাঠানো ব্যক্তিদের স্বীকৃতি, নতুন একটি ডিজিটাল অ্যাপ চালু এবং বিনিয়োগ, নাগরিক পরিষেবা ও প্রবাসীদের সম্পৃক্ততার ওপর আয়োজন থাকবে।

এই আয়োজনের মাধ্যমে আনাবাসী বাংলাদেশিদের তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ, উদ্বেগ উপস্থাপন, ধারণা প্রদান এবং বাংলাদেশের সঙ্গে তাদের সংযোগ শক্তিশালী করার উদ্যোগ গ্রহণের সুযোগ পাবেন। এই আয়োজন থেকেই ‘শুভেচ্ছা অ্যাপ’ চালু করা হবে।

‘জাতীয় সম্পদ হিসেবে প্রবাসীদের কাজে লাগানো’ শীর্ষক একটি প্যানেল আলোচনা হবে। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন।

আরেকটি প্যানেল আলোচনা সঞ্চালনা করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।

‘এনআরবি কানেক্ট ডে’ অনুষ্ঠান এমনভাবে সাজানো হয়েছে, যেখানে ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিধিত্বকারী ৫০০ জন অনাবাসী বাংলাদেশী (এনআরবি) অংশগ্রহণ করবেন।

এই অনুষ্ঠান বাংলাদেশে সুযোগ অন্বেষণ, নাগরিক পরিষেবা সুবিধা এবং টেকসই সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ক্ষেত্রে প্রবাসীদের সম্পৃক্ততা জোরদার করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করবে।

এই আয়োজনের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, এটি অনাবাসীদের তাদের অভিজ্ঞতা, ঝুঁকি এবং ধারণা সরাসরি নীতিনির্ধারক ও প্রতিষ্ঠানের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ দেবে।

Tags: এনআরবি কানেক্ট ডেপ্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
Previous Post

ভোজ্যতেলের বাজারে হচ্ছে কী?

Next Post

ইট ভাঙা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সহোদর দুই ভাইয়ের মৃত্যু

Next Post
কুড়িগ্রাম জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইট ভাঙা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সহোদর দুই ভাইয়ের মৃত্যু

ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

আদৌ কি শান্তিতে নোবেল পাবেন ট্রাম্প?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT