সুষ্ঠু নির্বাচনের জন্য লুট হওয়াসহ সব অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচন ঘিরে পরিস্থিতি যথেষ্ট ভালো। প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, এই মাসের মধ্যেই সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হবে।








