চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতে কায়রো যাচ্ছেন প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:16 অপরাহ্ন 17, ডিসেম্বর 2024
in বাংলাদেশ
A A
প্রধান উপদেষ্টা বৈঠকে বসে আছেন, পটভূমিতে Curtains. Channel i News - চ্যানেল আই নিউজ

ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশ নিতে বুধবার ১৮ ডিসেম্বর রাত ১টায় মিসরের রাজধানী কায়রোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার ১৭ ডিসেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

‘ইনভেস্টিং ইন ইয়ুথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, শেপিং টুমরোস ইকোনমি’ শীর্ষক এই সম্মেলনে যুব সম্প্রদায় ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোগের (এমএসএমই) ওপর গুরুত্ব দেওয়া হবে। উপপ্রেস সচিব জানান, বাংলাদেশি তরুণদের বৈশ্বিক প্ল্যাটফর্মে তুলে ধরার পাশাপাশি এসএমই খাতে দেশের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন ড. ইউনূস।

কায়রোতে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া, ড. ইউনূসের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডি-৮, বা ডেভেলপিং-৮, একটি অর্থনৈতিক সহযোগিতা সংস্থা। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই সংস্থাটি প্রতিষ্ঠিত।

Tags: ড. ইউনূসডি-৮ সম্মেলনপ্রধান উপদেষ্টা
Previous Post

মোদির স্ট্যাটাস নিয়ে প্রতিক্রিয়া জানাবে পররাষ্ট্র মন্ত্রণালয়

Next Post

সরাসরি: ক্যারিবীয়দের ২৭ রানে হারিয়ে সিরিজ বাংলাদেশের

Next Post
বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচের মুহূর্ত, দুই দলের অধিনায়ক ও আম্পায়াররা. Channel i News - চ্যানেল আই নিউজ

সরাসরি: ক্যারিবীয়দের ২৭ রানে হারিয়ে সিরিজ বাংলাদেশের

মুসল্লিরা হজের জন্য মক্কায় জমায়েত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হজ নিবন্ধনের সময় বাড়লো আরও ৮ দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT