চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিতে প্রধান উপদেষ্টার নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:12 পূর্বাহ্ন 05, আগস্ট 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধান উপদেষ্টার সভা, প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিতের আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রকৃত উপকারভোগীদের সুবিধা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পুরোনো ব্যবস্থার সংস্কার, ডিজিটাল স্বচ্ছতা বৃদ্ধি এবং বয়স্ক নাগরিক ও কিশোরীদের অগ্রাধিকার দিয়ে সমাজসেবা অধিদপ্তরকে সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন।

বৈঠকে বয়স্ক ভাতা বিতরণে প্রতারণা, পুরোনো প্রশাসনিক মডেল এবং সেবার সীমিত প্রবেশাধিকারসহ মন্ত্রণালয়ের প্রধান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয়।

অধ্যাপক ইউনূস বলেন, এই মন্ত্রণালয় এখনো ২০১৩ সালের একটি পুরোনো মডেলের ওপর পরিচালিত হচ্ছে। এটা জরুরি ভিত্তিতে সংশোধন করা দরকার।

তিনি বলেন, অনেক ভুল তথ্য ছড়িয়ে পড়ে, ফলে মানুষ বিভ্রান্ত ও উদ্বিগ্ন হয়। সঠিক তালিকা নিশ্চিত করা এবং বাস্তবভিত্তিক সমাধান বের করা জরুরি।

প্রধান উপদেষ্টা পূর্বের সিস্টেমের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে ভাতা বিতরণে বৈষম্য হয়েছে।

তিনি বলেন, অনেক ব্যক্তি রাজনৈতিক প্রভাবে অবৈধভাবে ভাতা পেয়েছেন। এই ধরনের পক্ষপাত বন্ধ হতে হবে।

বয়স্ক ভাতায় প্রতারণা ঠেকাতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী ভাতা প্রদানের প্রস্তাব দিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ভাতা শুধু এনআইডিতে বর্ণিত বয়স অনুযায়ী দেয়া উচিত। এটিই প্রতারণা বন্ধের একমাত্র উপায়।

তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মেয়েদের ক্ষমতায়নের ওপর জোর দিয়ে বলেন, যদি কোনো দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ থাকে, তাহলে মেয়েদের অগ্রাধিকার দিতে হবে। তাদের ওপর বিশেষভাবে মনোযোগ দিতে হবে।

সেবা সহজলভ্য ও স্বচ্ছ করতে ডিজিটাল রূপান্তরের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, এই মন্ত্রণালয়ের উচিত একটি মোবাইল অ্যাপ তৈরি করা, যেখানে সব সেবা ও তথ্য একসাথে থাকবে। মানুষকে যেন জানার জন্য দৌঁড়াতে না হয়, তারা সহজেই বুঝতে পারে তারা কী সাহায্য পেতে পারে।

বৈঠকে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার মূখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াসহ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাপ্রান্তিক জনগোষ্ঠী
Previous Post

হঠাৎ ফেসবুকে উপদেষ্টা মাহফুজ আলমের রহস্যময় পোস্ট

Next Post

‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে অংশ নিচ্ছে বিএনপি

Next Post
বাংলাদেশের কৃষি ও শ্রমিক সংগঠনের লোগো, কৃষি ও শ্রমের প্রতীক সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

'জুলাই ঘোষণাপত্র' অনুষ্ঠানে অংশ নিচ্ছে বিএনপি

ঢাকায় যাওয়ার জন্য বিশেষ ট্রেনের দৃশ্য, ছাত্র-জনতার অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উদযাপনে বিশেষ ট্রেনে ঢাকার পথে ছাত্র-জনতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT