প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট (ডব্লিউজিএস)-এর ইন্টারেক্টিভ প্লেনারি অধিবেশনে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এই পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় দুবাইয়ের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
পোস্টে বলা হয়, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ের ডব্লিউজিএস ভেন্যুতে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট (ডব্লিউজিএস)-এর ইন্টারেক্টিভ প্লেনারি অধিবেশনে যোগ দিয়েছেন। সেশনটি পরিচালনা করেন সিএনএন’র বেকি অ্যান্ডারসন
আরব আমিরাতের রওয়ানার আগে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, সফরকালে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ, পারস্পরিক স্বার্থ, ভিসা উন্মুক্তকরণ, জনশক্তি রপ্তানি বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা।
উল্লেখ্য, ২০১৩ সালে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের উদ্যোগে প্রতিষ্ঠিত বিশ্ব সরকার শীর্ষ সম্মেলন- সরকারি অভিজ্ঞতা এবং উদ্ভাবন বিনিময়ের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।









