চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রশিবির জকসুকে এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করছে: অভিযোগ ৪ নেতার

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
9:17 অপরাহ্ন 24, এপ্রিল 2026
in - সেমি লিড, শিক্ষা
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) প্ল্যাটফর্মকে ছাত্রশিবিরের দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন সংসদেরই নির্বাচিত চার নেতা। তারা অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তু্লে ধরা হয়।

এসময় জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব, পরিবহন সম্পাদক মো. মাহিদ হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. তাকরিম মিয়া এবং নির্বাহী সদস্য মো. সাদমান আমিন সাদমান সাম্য উপস্থিত ছিলেন। জকসুর নির্বাচিত এই চারজনই ছাত্রদলের প্যানেল থেকে নির্বাচন করেছিলেন৷

ছাত্রদল প্যানেল থেকে নির্বাচিত নেতৃবৃন্দ জানান, জকসুর মতো একটি প্ল্যাটফর্মকে দলীয় স্বার্থে ব্যবহার না করে, সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও ইশতেহার বাস্তবায়নে সংগঠনটির শীর্ষ নেতাদের পেশাদার আচরণ করার আহ্বান জানান। অন্যথায় জকসু কখনোই শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করতে পারবে না বলে তারা সতর্ক করে দেন।

এছাড়াও তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জকসুর ব্যানারে শিবিরের দলীয় এজেন্ডা বাস্তবায়নের এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকলে তারা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন।

জকসুর অফিসিয়াল কার্যক্রমে ও প্রচারণায় বৈষম্যের অভিযোগ তুলে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. তাকরিম মিয়া বলেন, শিবির প্যানেল রাস্তায় দাঁড়িয়ে কারো সাথে কথা বললে সেটা নিয়ে জকসুর পেইজে পোস্ট হয়, কিন্তু আমি এত বড় প্রোগ্রাম করলাম সেটা নিয়ে কোনো পোস্ট হয় না।

জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গত ৬ জানুয়ারি জকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু নির্বাচনের পর থেকেই ছাত্রশিবিরের নেতৃত্ববৃন্দ জকসুর প্ল্যাটফর্মকে দলীয় কর্মসূচি বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা এই ছাত্র সংসদের স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। বারবার প্রতিবাদ জানানোর পরও তারা এই অপচেষ্টা অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, নির্বাচনের পূর্বে দেওয়া ইশতেহারের একটিও তারা এখনো বাস্তবায়ন করতে পারেনি; বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় এজেন্ডা বাস্তবায়নেই তাদের বেশি সক্রিয় দেখা যাচ্ছে।

রিয়াসাল রাকিব অভিযোগ করে বলেন, আগস্টের পূর্ববর্তী সময়ে শিবিরের শীর্ষ নেতৃত্বরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কর্মসূচি পালন করলেও নিজেদের দলীয় পরিচয় প্রকাশ করতেন না। ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর থেকে তারা শিবিরের ব্যানার ব্যবহার না করে সব প্রোগ্রামই জকসুর ব্যানারে করছে। সাধারণ শিক্ষার্থীদের এই অরাজনৈতিক প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে তারা তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে।

Tags: ছাত্রশিবিরজকসুতীব্র নিন্দা ও প্রতিবাদ
Previous Post

মার্কিন স্টেট ডিপার্টমেন্টে নতুন মুখপাত্র

Next Post

অভিনেতা তপন আর নেই

Next Post

অভিনেতা তপন আর নেই

ইংল্যান্ড থেকে আরও দু'জন বাংলাদেশ জার্সিতে খেলতে আসছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT