চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগের প্রথম সভাপতি দবিরুল ইসলামের স্ত্রী মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:32 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2023
in রাজনীতি
A A
প্রখ্যাত নারী নেতা দবিরুল ইসলামের স্ত্রী, গৃহবধূ, সাদা শাড়ি পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ছাত্রলীগের প্রথম সভাপতি ও ভাষা সৈনিক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ বন্ধু প্রয়াত অ্যাডভোকেট দবিরুল ইসলাম এমএলএ-এর স্ত্রী আবেদা খাতুন হেনা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার ৯ সেপ্টেম্বর সকালে দিনাজপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৭। বার্ধ্যকজনিত সমস্যা ছাড়াও কিডনির জটিলতার কারণে আবেদা খাতুন হেনাকে গত ২৬ আগস্ট দিনাজপুরের এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

দবিরুল ইসলামের ছেলে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের নেতা আহসান উল্লাহ ফিলিপ তার মায়ের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন।

ছাত্রলীগ প্রতিষ্ঠার পর ১৯৪৯ সালের ৪ জানুয়ারি প্রথম কাউন্সিল অধিবেশনে দবিরুল ইসলাম সংগঠনের সভাপতি (১৯৪৯-১৯৫৩) নির্বাচিত হন। এ সময় তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ ছিলেন। দবিরুল ইসলাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্যও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহপাঠী ছিলেন দবিরুল ইসলাম।

বিয়ের মাত্র ১০ বছরের মাথায় স্বামী দবিরুল ইসলামের মৃত্যুর পর চরম প্রতিকূল অবস্থার মধ্যে চার সন্তানকে (এক মেয়ে ও তিন ছেলে) বড় করেন আবেদা খাতুন হেনা। তার জানাজা শেষে দাফন সম্পন্ন হবে রোববার বিকাল সাড়ে ৩টায় ঠাকুরগাঁওয়ের বালীয়াডাঙ্গী উপজেলার বামুনিয়া গ্রামের পারিবারিক গোরস্থানে।

 

Previous Post

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ দু’জনের মৃত্যু

Next Post

তত্ত্বাবধায়ক সরকারের কবর দিয়েছিল বিএনপি: হাসানুল হক ইনু

Next Post
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে হাসানুল হক ইনু মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়ক সরকারের কবর দিয়েছিল বিএনপি: হাসানুল হক ইনু

যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের ঝোঁক বাড়ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের ঝোঁক বাড়ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT