চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সৌরভ সিদ্দিকী by সৌরভ সিদ্দিকী
8:59 অপরাহ্ন 04, জানুয়ারি 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ছাত্রলীগের নেতাকর্মীরা র‌্যালি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এ বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ বুধবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এসে শেষ হয়। পরে উপচার্য অধ্যাপক ড. নূরুল আলমের উপস্থিতিতে কেক কেটে সংক্ষিপ্ত সমাবেশে করেন তারা। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তারা।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন ও যুগ্ম সাধারণ সম্পাদক আররাফি চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্লাহ সহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী।

এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তার উল্লেখযোগ্য অবদান রেখেছে। ১৯৫২’র ভাষা আন্দোলন, ৫৪ সালের যুক্তফ্রন্ট, ১৯৬২ সালের শিক্ষা কমিশন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ ২০০৭ সালের স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়ে গেছে বাংলাদেশ ছাত্রলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বদ্ধপরিকর।’

প্রসঙ্গত, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যাসেম্বলি হলে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিষ্ঠাকালীন সময়ে এর নাম ছিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ।

Tags: ছাত্রলীগ
Previous Post

‘আমার অভিজ্ঞতা থেকে আমি গুড মুভি নির্মাণ করতে চাই’

Next Post

মির্জা ফখরুল-আব্বাসের জামিন স্থগিত

Next Post
মির্জা ফখরুলের জামিন স্থগিতের প্রতিবাদে নেতাকর্মীদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুল-আব্বাসের জামিন স্থগিত

প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রা নিয়ে ভাষণ দিচ্ছেন, পুলিশ কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের অগ্রযাত্রা যেন কেউ ব্যাহত করতে না পারে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT