চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঞ্চ ভেঙে আহতের ঘটনায় ছাত্রলীগের দুঃখপ্রকাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 07, জানুয়ারি 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল লোগো, নৌকা প্রতীক সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অনাকাঙ্খিতভাবে মঞ্চ ভেঙে আহতদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা সুশৃঙ্খল, জনদুর্ভোগহীন ও স্মার্টভাবে অনুষ্ঠিত করায় শিক্ষার্থী ও নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছে কেন্দ্রীয় সংগঠন।

শনিবার ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’- প্রতিপাদ্যকে উপজীব্য করে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঘোষিত বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা’ গতকাল ৬ জানুয়ারি, ২০২৩ (শুক্রবার) বিকেল আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক অপরাজেয় বাংলার পাদদেশ থেকে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আরম্ভ হয়। শোভাযাত্রাটিকে সুশৃঙ্খল, জনদুর্ভোগহীন ও স্মার্ট বাংলাদেশের প্রতিচ্ছবি হিসেবে সমাপ্ত করায় ছাত্রসমাজ ও বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

শোভাযাত্রায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, দেশরত্নের স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নের প্রতি তাদের অভূতপূর্ব প্রত্যয়, মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে অশুভ-অসুর-অন্ধকারের শক্তি ও সন্ত্রাসী-খুনী-জঙ্গীবাদের দোসরদের বিরুদ্ধে ইস্পাত-দৃঢ়ভাবে লড়ে যাওয়ার অঙ্গীকার বাংলাদেশ ছাত্রলীগকে মুগ্ধ করেছে, অনুপ্রেরণা দিয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী মুহূর্তে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। উক্ত ঘটনায় আহত জাতীয় নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ, বর্তমান নেতাকর্মী, সংবাদমাধ্যমের বন্ধু ও স্বেচ্ছাসেবীদের জন্য বাংলাদেশ ছাত্রলীগ গভীরভাবে ব্যথিত।

এমতবস্থাতেও, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা যে শক্তিশালী, অদম্য ও আদর্শিক মনোবল নিয়ে সুষ্ঠু, সুশৃঙ্খল ও নান্দনিকভাবে শোভাযাত্রাটি শেষ করেছে, সেই শক্তিই ছাত্রলীগের আগামী দিনে পথচলার প্রেরণা, বিজয় কেতনের পূর্বাভাস। সার্বিক পরিস্থিতি পর্যালোচনাকল্পে বাংলাদেশ ছাত্রলীগ ভবিষ্যতে আরও যত্নশীল ও সতর্ক থাকার শপথ গ্রহণ করছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্র ও তরুণ সমাজকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ও যুগোপযোগী পথচলাই বাংলাদেশ ছাত্রলীগের আগামী দিনের ব্রত।’’

Tags: ছাত্রলীগ
Previous Post

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

Next Post

কেরালায় অনলাইনে অর্ডার করা বিরিয়ানি খেয়ে তরুণীর মৃত্যু

Next Post
ভারতীয় স্টাইলে বিরিয়ানি খাবার, লেবু ও সবজি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

কেরালায় অনলাইনে অর্ডার করা বিরিয়ানি খেয়ে তরুণীর মৃত্যু

অরণ্য উজাড়ের ফলে ক্ষতিগ্রস্ত বনাঞ্চল ও ধ্বংসপ্রাপ্ত পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বলসনারোর মেয়াদের শেষ মাসে আমাজনে ১৫০ শতাংশ বন উজাড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT