চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুবিতে শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রলীগের বাধা, কয়েক শিক্ষার্থীকে মারধর

সৌরভ সিদ্দিকী by সৌরভ সিদ্দিকী
6:02 অপরাহ্ন 29, জুলাই 2024
in - সেমি লিড, কুমিল্লা, জনপদ, শিক্ষা
A A
শিক্ষার্থীরা কুবি ক্যাম্পাসে ছাত্রলীগের বাধার মুখে প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের’ কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কর্মসূচির ডাক দিয়েও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ-বিক্ষোভ করতে পারেননি সাধারণ শিক্ষার্থীরা।  ছাত্রলীগের কর্মীদের বাধার কারণে তাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়।

সোমবার (২৯ জুলাই) বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রতিবাদ বিক্ষোভ করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ১০ জনের বেশি শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রতিবাদ বিক্ষোভ করতে আসা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে থাকা শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, কয়েকজন শিক্ষার্থী মারধর এবং হেনস্থার শিকার হয়েছেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আগামী কমিটিতে পদপ্রত্যাশীদের মধ্যে রেজা-ই-এলাহী, আবু সাদাৎ মো. সায়েম, ইকবাল খানসহ স্থানীয় সরকারদলীয় লোকেরা ছাত্র আন্দোলন চত্ত্বর, ব্লু ওয়াটার পার্কের রাস্তার মোড় এলাকাগুলোর দখলে নিয়েছেন। কোনো সিএনজি কিংবা অটোরিকশা ক্যাম্পাসের দিকে আসতে চাইলে তা থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আন্দোলনে যাচ্ছে বললে বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিলে হলে ফেরত পাঠিয়ে দিচ্ছেন তারা।

ভুক্তভোগী শিক্ষার্থী মারুফ শেখ বলেন, আমি ক্যাম্পাসে যাচ্ছিলাম। সেসময় ছাত্র আন্দোলন চত্ত্বরে আমার সিএনজি পৌঁছালে তারা থামিয়ে দেয়। এসময় সিএনজি থেকে বের করে কয়েকজন মিলে এলোপাতাড়ি মারতে শুরু করে।

অবস্থানরতদের সাথে কথা বলে জানা যায়, তারা সরকারবিরোধী যারা আছে তাদের প্রতিহত করার উদ্যোগ নিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত হয়ে কথা বলার একপর্যায়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে যেন কোনোপ্রকার হেনস্থা করা না হয়। শিক্ষার্থীরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।

কুবির সমন্বয়কদের মধ্যে অন্যতম মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মূল ফটকে একত্রিত হয়ে অবস্থান করছি। আমরা শুনেছি কয়েকজন শিক্ষার্থী হামলা ও হেনস্থার শিকার হয়েছেন। আমরা নির্দিষ্ট তথ্য এখনো পাইনি, তবে প্রশাসনের সাথে কথা বলেছি তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কুবিসহ কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান করছিলেন৷

Tags: কুমিল্লাকুমিল্লা বিশ্ববিদ্যালয়কোটা আন্দোলনছাত্র আন্দোলন
Previous Post

রাজশাহী ও বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

Next Post

শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

Next Post
শিক্ষামন্ত্রী ও অন্য কর্মকর্তারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

নদীতে বসবাসরত মানুষজনের জীবনযাত্রার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতপ্রধান কাশ্মীরে ২৫ বছরের রেকর্ড তাপমাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT