চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা

সাঈদ পান্থ by সাঈদ পান্থ
1:28 অপরাহ্ন 17, আগস্ট 2024
in - সেমি লিড, জনপদ, বরিশাল
A A
ছাত্রলীগ কর্মীর হত্যার ঘটনায় নিহতের ছবি, বরিশাল. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্মের সুবাদে দীর্ঘদিন ঢাকায় বসবাসের পর গ্রামের বাড়িতে বেড়াতে আসা রাসেদ সিকদার নামে এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা করেছে বিএনপির নেতাকর্মীরা।

ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালী গ্রামে। নিহত রাসেদ সিকদার (২৪) ওই গ্রামের কালাম সিকদারের ছেলে।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় হামলায় আহত ছাত্রলীগ কর্মী রাসেদ সিকদারকে প্রথমে গৌরনদী, পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় রাসেদের মৃত্যু হয়। শনিবার ভোরে নিহতের লাশ বাড়িতে আনা হয়।

শনিবার (১৭ আগস্ট) সকালে খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহত ছাত্রলীগ কর্মী রাসেদের বাবা কালাম সিকদার জানান, ঢাকার একটি প্লাস্টিক কারখানায় দীর্ঘদিন থেকে কাজ করে আসছিলো রাসেদ। শুক্রবার বিকালে সে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। ওইদিন সন্ধ্যায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে রাসেদকে মেরে ফেলেছে।

Tags: ছাত্রলীগ কর্মীপিটিয়ে হত্যাবরিশাল
Previous Post

বিক্ষোভ দমনে ‘অপ্রয়োজনীয়’ ও ‘অতিরিক্ত’ বল প্রয়োগ হয়েছে: জাতিসংঘ

Next Post

এমবাপেহীন পিএসজির শুরুটা ‘ভালোই’ হয়েছে

Next Post
পিএসজির খেলোয়াড়রা মাঠে জিতের উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপেহীন পিএসজির শুরুটা ‘ভালোই’ হয়েছে

আদালত কক্ষের লোহার খাঁচা সরানোর জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সরছে আদালত কক্ষের লোহার খাঁচা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT