চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুবি উপাচার্যকে আবারও শাসালেন ছাত্রলীগ নেতা

সৌরভ সিদ্দিকী by সৌরভ সিদ্দিকী
10:58 অপরাহ্ন 30, নভেম্বর 2022
in শিক্ষা
A A
শিক্ষক ও ছাত্রলীগ নেতার সঙ্গে কুবি উপাচার্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলা প্রশাসকসহ বিভিন্ন অতিথির সাথে গুরুত্বপূর্ণ বৈঠক চলাকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্যের কার্যালয়ে সদলবলে ঢুকে উপাচার্যকে শাসালেন শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি ইলিয়াস হোসেন সবুজ।

এসময় একই কমিটির সাধারণ সম্পাদকসহ বেশকিছু নেতাকে বিশ্ববিদ্যালয়ে চাকরি না দেয়া হলে সন্ধ্যায় সভা ডেকে তার কর্মীবাহিনীকে উপাচার্যের বিরুদ্ধে উস্কে দেওয়ার হুমকিও দেন ১৫ বছর ধরে ক্যাম্পাসে অবস্থান করা এই নেতা।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।

এর আগেও ইলিয়াস বিভিন্ন সময় তার স্ত্রী এবং নেতাকর্মীদের চাকরিসহ বিভিন্ন টেন্ডারের জন্য উপাচার্যের সাথে বাকবিতণ্ডায় জড়িয়েছেন। গত ৩১ মার্চ একই কারণে তার কর্মীবাহিনী নিয়ে প্রশাসনিক ভবনের সামনে উপাচার্যের গাড়ি আটকে রাখেন এবং উপাচার্যকে বিভিন্ন আক্রমণাত্মক কথা বলেন।

মঙ্গলবার ঘটনা চলাকালীন উপাচার্যের কার্যালয়ে অবস্থান করা বিশ্বস্ত সূত্র জানায়, নানা দাবি নিয়ে দুইবার সেখানে প্রবেশ করেন ইলিয়াস ও তার নেতাকর্মীরা৷ এই সময় বর্তমান শাখা ছাত্রলীগ কমিটির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, সহ-সভাপতি হাসান বিদ্যুৎ, কাজী নজরুল ইসলাম হলের শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান হোসেনসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে বিভিন্ন পদে চাকরিতে নিয়োগ দেয়ার জন্য তিনি চাপ প্রয়োগ করেন।

এক পর্যায়ে তিনি ও হাসান বিদ্যুৎ উপাচার্যের সাথে উঁচুগলায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পাশ থেকে যুক্ত হন দত্ত হল শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সালমান চৌধুরী।

এসময় ইলিয়াস উপাচার্যকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মিছিল হয়েছে বলে হুমকি দেন এবং বলেন, ‘আপনার বিরুদ্ধে করতে পারবো না আমরা?’

‘আপনার কারণে চাকরি না পেয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাস্তায় রাস্তায় ঘুরছে। তাদের চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে অথচ তারা চাকরি পাচ্ছে না।’

সূত্র জানায়, এসময় উপাচার্য ছাত্রলীগের নেতাকর্মীরা আবেদন করে, পরীক্ষার মাধ্যমে পাস করে মেধার প্রমাণ দিতে পারলে চাকরি পাবে বলে তাদের আশ্বস্ত করার চেষ্টা করেন। তবে, ইলিয়াস তার হুমকি-ধামকি অব্যাহত রাখেন৷

একপর্যায়ে সন্ধ্যায় সব হলে জরুরি সভা ডেকে ছাত্রলীগ নেতাকর্মীদের উপাচার্যের বিরুদ্ধে উস্কে দেয়ার হুমকিও দেন।

এই ঘটনা চলাকালীন উপাচার্যের কার্যালয়ে চলা মতবিনিময় সভায় ছিলেন কুমিল্লা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, প্রক্টরসহ বেশ কয়েকজন শিক্ষক৷

এই বিষয়ে জানতে চাইলে ইলিয়াস হোসেন সবুজ বলেন, এই উপাচার্য স্যার ছাত্রলীগকে সুবিধা দিতে চান না। উনি নীতিনৈতিকতার কথা বলেন অথচ শিক্ষক নিয়োগেই উনি নির্দিষ্ট কয়েকজনকে নিয়োগের জন্য সার্কুলারে বিশেষ শর্ত দিয়ে দিয়েছেন। ছাত্রলীগের থেকে কথা বলতে গেলেই ওনার সমস্যা।

উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘কোনো ব্যক্তি যদি প্রভাব বিস্তারের চেষ্টা করে, অবৈধভাবে চাকরি দেওয়ার কথা বলে তাহলে আমি চাকরি দিবো না। বিশ্ববিদ্যালয় মেধার জায়গা, মেধার ভিত্তিতে যোগ্যরা চাকরি পাবে। এটা অনৈতিকভাবে প্রভাব বিস্তার করার জায়গা না। তাদের এসব দাবি অযৌক্তিক।’

বিশেষ শর্ত প্রসঙ্গে তিনি বলেন, ইউজিসির নির্দেশনাতেই অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকারের বিষয়ে বলা আছে। আমরা এখানে রিসার্চ, পিএইচডি, টিচিং এক্সপেরিয়েন্সের মতো অধিকতর যোগ্যতার বিষয়গুলোর উল্লেখ করেছি, যা ইউজিসির নিয়মের মধ্যে থেকেই করা হয়েছে।

Tags: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ছাত্রলীগ
Previous Post

চাপ নিয়ে খেলতে অভ্যস্ত মেসি

Next Post

হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স, নক আউটে অস্ট্রেলিয়া

Next Post
ফ্রান্সের ফুটবল দল বিশ্বকাপে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স, নক আউটে অস্ট্রেলিয়া

বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের ছবি, স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

মহান বিজয়ের মাস ডিসেম্বর শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT