চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলায় মাহফিল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:09 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2025
in জনপদ, ভোলা
A A
ভোলায় মাহফিল থেকে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা, ছবি তোলা হয়েছে সমুদ্রের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলার লালমোহনে মাহফিল থেকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতা আরাফাত রহমান ফাহিমকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইসলামিয়া কামিল মাদ্রাসার মাহফিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরাফাত রহমান ফাহিম লালমোহন পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমানের ছেলে। তিনি ওই মাদ্রাসা থেকে সদ্য কামিল পাশ করে কবি নজরুল কলেজে অধ্যয়নরত রয়েছেন। এছাড়াও তিনি ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবিদুর রহমান আকিবের ছোট ভাই।

স্থানীয়রা জানান, ফাহিমের পরিবার আওয়ামী লীগ সমর্থিত পরিবার। তার বাবা-ভাই সবাই আওয়ামী রাজনীতির পদ পদবীতে ছিলেন। ফাহিম মাদ্রাসায় পড়া অবস্থায় উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন। তবে ছাত্রলীগের রাজনীতিতে থাকা অবস্থায় ফাহিম কখনো অনৈতিক কর্মকাণ্ড ও সহিংসতার সাথে জড়িত ছিলেন না।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ বলছে, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ড ও সহিংসতা সংক্রান্ত মামলায় ভোলা-৩ আসনের সাবেক সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনকে প্রধান আসামী করে আওয়ামী লীগ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীসহ মোট ৫৫ জনের নাম উল্লেখ এবং কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গ্রেপ্তার ফাহিম ছাত্রলীগ নেতা ছিলেন। তিনি ওই মাদরাসা ছাত্রলীগের সাথেও জড়িত ছিলেন। তাকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

Tags: গ্রেপ্তারছাত্রলীগ নেতাভোলামাহফিল
Previous Post

পান বরজের জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

Next Post

‘টগর’-এ আদরের সঙ্গী পূজা, কেন বাদ পড়লেন দীঘি?

Next Post
দুটি অভিনেত্রী একসঙ্গে ছবি, একজন বসে অন্যজন দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘টগর’-এ আদরের সঙ্গী পূজা, কেন বাদ পড়লেন দীঘি?

বইটির প্রচ্ছদে জাদুর বন, তিতিরের গল্প ও বিভিন্ন প্রাণী দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তানজিল রিমনের নতুন বই ‘জাদুর বনে তিতিরের একদিন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT