চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আজহারুল গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:11 অপরাহ্ন 27, অক্টোবর 2024
in - সেমি লিড, অপরাধ
A A
নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা আজহারুল গ্রেপ্তার, হত্যার মামলার আসামি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কবি নজরুল সরকারী কলেজের শিক্ষার্থী শহীদ ইকরাম হোসেন কাউসার ও সোহরাওয়ার্দী সরকারী কলেজের শিক্ষার্থী শহীদ ওমর ফারুক হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য বিষয়ক উপ-সম্পাদক আজহারুল হক ফরাজীকে গ্রেপ্তার করেছে ডিএমপির সূত্রাপুর থানা পুলিশ।

শনিবার রাতে সূত্রাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

সূত্রাপুর থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার আজহারুল হক ফরাজী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইকরাম ও ওমর ফারুক হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি। ভুক্তভোগী ইকরাম ও ওমর ফারুক গত ১৯ জুলাই সকাল আনুমানিক ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সূত্রাপুর থানার কবি নজরুল সরকারী কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী সরকারী কলেজের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ গ্রহণ করে। ওই শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্বিচারে গুলি চালায়। তাদের গুলিতে ইকরাম হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ওমর ফারুক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহত ওমর ফারুককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২০ আগস্ট বাদী নাসরিন বেগম নামের একজন সচেতন নাগরিকের অভিযোগের প্রেক্ষিতে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা করা হয়।

তালেবুর রহমান জানান, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে সূত্রাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা আজহারুল হক ফরাজীকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।

Tags: ছাত্রলীগহত্যা মামলা
Previous Post

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠন দাবি

Next Post

ট্রাফিক আইনে ডিএমপি’র ১৯২৯টি মামলা, ৭৫ লাখ টাকা জরিমানা

Next Post
ট্রাফিক পুলিশ ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাফিক আইনে ডিএমপি’র ১৯২৯টি মামলা, ৭৫ লাখ টাকা জরিমানা

শেরে বাংলা গোল্ডেন অ‍্যাওয়ার্ড গ্রহণ করছেন সাংবাদিক নুর মোহাম্মদ ভূঁইয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শেরে বাংলা গোল্ডেন অ‍্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক নুর মোহাম্মদ ভূঁইয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT