চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিটফোর্ডে হত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগর ছাত্রদলের বিক্ষোভ

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
6:51 অপরাহ্ন 12, জুলাই 2025
in শিক্ষা
A A
জাহাঙ্গীরনগর ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ডে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রদলের নেতাকর্মীরা। 

শনিবার (১২ জুলাই) বিকেল ৪.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে শহীদ মিনার সংলগ্ন সড়কে গিয়ে শেষ হয়।

সংগঠনটির মুখপাত্র নাদিয়া রহমান অন্বেষা বলেন, যুবদলের কর্মীরা এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করেছে৷ আমরা এর প্রতিবাদ জানাই৷ নতুন বাংলাদেশে কোনো নৃশংসতা, চাঁদাবাজি আমরা মেনে নেবো না৷ পুরাতন রাজনৈতিক সংস্কৃতি আমরা মেনে নেবো না। আপনারা যদি না শোধরান, তাহলে ক্ষমতায় আসার পর কতদিন টিকে থাকবেন, তা দেশের ছাত্র-জনতা ঠিক করে দিবে।

জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, মিটফোর্ডে নৃশংসভাবে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। কিন্তু শুধু পুরান ঢাকায় নয় চাঁদপুরে একজন ইমাম ও খুলনায় একজন যুবদল নেতাকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্যান্য রাজনৈতিক দলগুলো বিচারের কোন দাবি জানাচ্ছে না। আমরা বলতে চাই, জাতীয়তাবাদী দল বিএনপি ও ছাত্রদল সবসময় বিচারবহির্ভূত হত্যার বিপক্ষে। আমরা সাম্য, পারভেজ, সোহাগ হত্যা সহ সকল হত্যার বিচার চাই।

এর আগে, ১১ জুলাই রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে সন্ত্রাস বিরোধী ঐক্যের ব্যানারে মিটফোর্ডে সংগঠিত হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়। এতে জাবি গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইসলামি ছাত্রশিবির ও ক্যাম্পাসের অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেয়।

Tags: জাবিপ্রতিবাদেবিক্ষোভমিটফোর্ডে
Previous Post

‘এখন একাই একটা ছবি টানার ক্ষমতা আমার আছে’

Next Post

ছাত্রলীগ কায়দায় রাজনীতি করতে চাইলে পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সাদিক কায়েম

Next Post
বাংলাদেশের ছাত্রলীগ নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রলীগ কায়দায় রাজনীতি করতে চাইলে পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সাদিক কায়েম

লোকেশের ব্যাট উঁচু করে উদযাপন, ক্রিকেট মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

চার বছর পর লর্ডসে আবারও লোকেশের সেঞ্চুরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT