চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রদল নেতাকে ধর্ষণ মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়েছে: ভুক্তভোগী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:37 অপরাহ্ন 24, জুলাই 2025
in জনপদ, ভোলা
A A
জনসমাগমে একজন যুবক হাসিমুখে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলার তজুমদ্দিন উপজেলায় আলোচিত ধর্ষণ মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা মো. জয়নাল আবেদিন সজীবকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়েছে বলে দাবি করেছেন ধর্ষণ মামলার বাদী ও ধর্ষণের শিকার নারীর স্বামী মো. রুবেল। মামলার এজাহার এবং পুলিশি তদন্তেও সংশ্লিষ্টতার কোনো প্রমাণ না পাওয়ার পরও সজীবকে ছাত্রদল থেকে বহিষ্কার করায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও বিতর্কের সৃষ্টি হয়েছে।

গত ৩০ জুন ধর্ষণের ঘটনাটি ঘটে উপজেলার মাওলানাকান্দি এলাকায়। ঘটনার পরদিনই তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জয়নাল আবেদিন সজীবসহ দুইজনকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল।

এর পরিপ্রেক্ষিতে মামলার বাদী মো. রুবেল এজাহারে নাম না থাকা সত্ত্বেও সজীবকে বহিষ্কারের প্রতিবাদে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদন করেছেন।

এই ঘটনার প্রত্যক্ষদর্শী ও মামলার ২ নম্বর সাক্ষী জামাল মাঝি বলেন, ঘটনার সময় সজীব ঘটনাস্থলে ছিলেন না।

এ ঘটনায় এখন পর্যন্ত তদন্তকারী কর্মকর্তারাও ঘটনার সাথে জয়নাল আবেদিন সজীবের কোনো সম্পৃক্ততা খুঁজে পায়নি।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত আলী খান বলেন, সজীবের বিরুদ্ধে ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্টতার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। জয়নাল আবেদিন সজীব এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তার বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক ষড়যন্ত্রমূলক।

তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু বলেন, ধর্ষণের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের আমরা দল থেকে বহিষ্কার করেছি এবং তাদের বিরুদ্ধে মানববন্ধন করেছি। কিন্তু একজন নির্দোষ ছাত্রনেতাকে বহিষ্কার করাটা দুঃখজনক। আমি নিজে ঘটনাস্থলে গিয়ে বাদী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। তারাও বলেছে সজীব জড়িত নয়। আমাদের অনুরোধ, নিরপেক্ষ তদন্ত করে সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হোক।

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মশিউর রহমান মামুন বলেন, এ মামলার বাদী ও ধর্ষণের শিকার নারী সরাসরি উপস্থিত হয়ে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতির কাছে জানিয়েছেন যে সজীব নির্দোষ। শুধুমাত্র গুজবের ভিত্তিতে বহিষ্কার করাটা কতটা ন্যায়সংগত?

Tags: ছাত্রদলছাত্রদল নেতাধর্ষণ মামলা
Previous Post

যাদের নিয়ে ঘরে অস্ট্রেলিয়ার পরীক্ষা নেবে সাউথ আফ্রিকা

Next Post

মৃত্যুর আগে স্বামীর সঙ্গে যে কথা বলেছিলেন শিক্ষক মাহরীন চৌধুরী

Next Post
মাহরীন চৌধুরী ও একজন ব্যক্তি, পেছনে অগ্নিসংযোগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত্যুর আগে স্বামীর সঙ্গে যে কথা বলেছিলেন শিক্ষক মাহরীন চৌধুরী

সাহিত্য পুরস্কার প্রাপ্ত লেখক ও সাহিত্যিকদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যারা পাচ্ছেন ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT