চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি অপসারণের দাবি ছাত্রদলের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:45 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, রাজনীতি
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি অবিলম্বে ছবিটি অপসারণের পাশাপাশি ডাকসুকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর আদর্শ চর্চার ক্ষেত্র হিসেবে ব্যবহার না করার দাবি জানিয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বিবৃতিতে ছাত্রদল অভিযোগ করে, মধুর ক্যান্টিনের নাম পরিবর্তনের উদ্যোগ থেকে শুরু করে ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন—সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান ডাকসু পরিষদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণআকাঙ্ক্ষা ও মুক্তিকামী চেতনাকে উপেক্ষা করছে। তাদের দাবি, এসব কর্মকাণ্ডে ১৯৭১ সালের পরাজিত শক্তির প্রতি ‘প্রচ্ছন্ন অনুরাগ’ ও ‘পাকিস্তানপ্রেমের’ বহিঃপ্রকাশ ঘটছে।

সংগঠনটি আরও অভিযোগ করে, বর্তমান ডাকসু নেতৃত্ব শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, ন্যায্য অধিকার আদায় এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তাদের অভিযোগ, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের পরিবর্তে ডাকসুকে দলীয় ও আদর্শিক এজেন্ডা বাস্তবায়নের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে।

ছাত্রদলের বিবৃতিতে বলা হয়, ভাষা ও স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শন বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ঐতিহ্যের প্রতি অবমাননাকর। সংগঠনটির দাবি, বাংলা ভাষার বিরোধিতাকারী হিসেবে সমালোচিত জিন্নাহর ছবি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।

পাশাপাশি ঐতিহাসিক মধুর ক্যান্টিনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঐতিহাসিক স্মারক ও চেতনাকে ‘বিকৃত’ করার যেকোনো উদ্যোগ প্রতিহত করার আহ্বান জানিয়েছে ছাত্রদল।

বিবৃতিতে আরও বলা হয়, ১৯৪৮ সালে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দু চাপিয়ে দেওয়ার পক্ষে জিন্নাহর বক্তব্যের প্রতিবাদে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিলেন। একইভাবে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও প্রগতিশীল চেতনা রক্ষায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

এর আগে রোববার ডাকসু ভবনের নিচতলায় অবস্থিত ঐতিহাসিক সংগ্রহশালার সংস্কারকাজ শেষে এটি পুনরায় উদ্বোধন করা হয়। ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা উদ্বোধন করেন। এ সময় ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ উপস্থিত ছিলেন।

সংগ্রহশালায় ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জিন্নাহর ‘উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’ বক্তব্য দেওয়ার সময়কার একটি একক ছবি প্রদর্শন করা হয়েছে।

এ ছাড়া ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের একটি দলীয় ছবি এবং ১৯৭০ সালের নির্বাচনসংক্রান্ত জিন্নাহর ছবি-সম্বলিত পাকিস্তানের ডন পত্রিকার একটি সংবাদও সংগ্রহশালায় প্রদর্শন করা হয়েছে।

Tags: ছাত্রদলডাকসুঢাকা বিশ্ববিদ্যালয়বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
Previous Post

হামের টিকা প্রদানে লক্ষ্যমাত্রা ছাড়াল, পাঁচ মাসে টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু

Next Post

মার্চেন্টদের ব্যবসা সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’

Next Post

মার্চেন্টদের ব্যবসা সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’

ছবি: সংগৃহীত।

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন: খাবারের মেনু নিয়ে কংগ্রেসের ক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT