চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেলসির খেলোয়াড়রা পরবে না ‘অভিশপ্ত’ ৯ নম্বর জার্সি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:17 অপরাহ্ন 06, আগস্ট 2022
in ফুটবল, স্পোর্টস
A A
চেলসি ফুটবল দলের লুকাকু ৯ নম্বর জার্সি পরে মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিশপ্ত হতে পারে এমন আশঙ্কায় ইংলিশ ক্লাব চেলসির খেলোয়াড়রা কেউই ৯ নম্বর জার্সিটি পরে খেলতে চান না। এমনকি স্পর্শ করা থেকেও নাকি তারা বিরত থাকেন। বিস্ময়কর এই তথ্যটি জানিয়েছেন দলটির কোচ থমাস টুখেল।

স্কোয়াডের কোনো খেলোয়াড় কেন ৯ নম্বর জার্সিটি নিতে চাননি তা জানতে চাইলে টুখেল বলেন, ‘লোকেরা আমাকে বলে এটি অভিশপ্ত! এমন নয় যে আমরা কৌশলগত কারণে বা কিছু খেলোয়াড়ের জন্য এটি উন্মুক্ত রেখেছি।’

‘৯ নম্বর জার্সির জন্য খুব বেশি চাহিদা ছিল না। খেলোয়াড়রা মাঝে মাঝে সংখ্যা পরিবর্তন করতে চায়। কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ এটি স্পর্শ করতে চায় না।’

‘ক্লাবে আমার চেয়ে বেশি সময় যারা আছে সবাই আমাকে বলে, আপনি জানেন যে অমুকের ৯ নম্বর ছিল এবং গোল তার হয়নি। তার নিজের ৯ নম্বর জার্সি ছিল এবং সেও গোল করেনি।’

‘আমরা ৯ নম্বরের অভিশাপের শেষ কবে হবে, তার প্রতিশ্রুতি দিতে পারি না। আমি নিজেও কুসংস্কারাচ্ছন্ন। বুঝতে পারি কেন খেলোয়াড়রা এটাকে স্পর্শ করে না।’

রোমেলু লুকাকু দীর্ঘ সময়ের জন্য ইন্টার মিলানে ফিরে যাওয়ার পর চেলসির ৯ নম্বর জার্সিধারী ফুটবলার নেই। স্ট্যামফোর্ড ব্রিজে লুকাকুকে ঘিরে প্রত্যাশার পারদ উপরে উঠলেও সেটি তিনি পূরণ করতে পারেননি।

‘অভিশপ্ত’ ৯ নম্বর জার্সি পরে ট্যামি আব্রাহাম ২০১৯-২০ মৌসুমে ১৮ গোল করেছিলেন। তবে এক বছর পরে এএস রোমায় যোগ দেয়ার আগে তিনি ইনজুরি এবং ফর্মহীনতায় ভুগছিলেন। গঞ্জালো হিগুয়েন, আলভারো মোরাতা, রাদামেল ফ্যালকাও এবং ফার্নান্দো তোরেস খ্যাতি নিয়েই চেলসিতে এসেছিলেন। প্রত্যাশা মেটাতে তাদেরও সংগ্রাম করতে হয়েছিল।

অতীত ইতিহাস বলছে চেলসিতে খেলতে এসে যারাই ৯ নম্বর জার্সি পরে খেলেছেন, তাদের অনেকেই হারিয়েছেন ফর্ম। কেউ বা ইনজুরিতে পড়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন। ফলে বর্তমানে কেউই ‘অভিশপ্ত’ জার্সিটি গায়ে চড়াতে চাইছেন না।

Tags: চেলসিটুখেললিড স্পোর্টস
Previous Post

বিয়ে করছেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান?

Next Post

জ্বালানি তেলের দাম বাড়ায় দেশজুড়ে সাধারণ মানুষের ভোগান্তি

Next Post
জনসমাগমের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বালানি তেলের দাম বাড়ায় দেশজুড়ে সাধারণ মানুষের ভোগান্তি

এমবাপে ফুটবল মাঠে অনুশীলনরত, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিগ ওয়ানের প্রথম ম্যাচের আগে ছিটকে গেলেন এমবাপে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT