চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজির কাছে বড় হার চেলসির, ভবিষ্যৎ জানেন না ফের্নান্দেস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:02 অপরাহ্ন 18, মার্চ 2026
in ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে প্যারিস সেইন্ট জার্মেইনের বিপক্ষে বড় হার দেখেছে চেলসি। প্রথম রাউন্ডে ৫-২ গোলের বড় হারের পর দ্বিতীয় রাউন্ডেও ৩-০ গোলে হেরেছে ইংলিশ ক্লাবটি। এমন হারের পর চেলসিতে এনজো ফের্নান্দেস নিজের ভবিষ্যৎ সম্পর্কে খুব একটা বলতে পারছেন না।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে বেনফিকা থেকে ১০৬ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে চেলসিতে এসেছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা ফের্নান্দেস। ২৫ বর্ষী তারকার সাথে ক্লাব চুক্তি করেছে ২০৩২ সাল পর্যন্ত। চেলসিতে তাকে সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে। নিয়মিত অধিনায়ক রিচ জেমসের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর পরের মৌসুমে চেলসিতে থাকদে পারকেন কি না এমন প্রশ্নে ফের্নান্দেস বলেন, ‘আমি জানি না। আমার লক্ষ্য আপাতত এখানে ছিল। আমাদের আটটি প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে হবে এবং তারপর এফএ কাপ। তারপর বিশ্বকাপ আসছে, এরপর দেখা যাবে কি হয়।’

‘আমার মনে হয় আমরা খেলা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছি। প্রথম লেগে আমরা শেষ ১৫ মিনিটে মনোযোগ হারিয়ে তিন গোল হজম করেছিলাম, আর এখানে তো সেটা ঘটল একেবারে শুরুতেই। এই পর্যায়ে ছোটখাটো ভুলের কারণে এত দ্রুত দুটি গোল হজম করা যায় না। শেষ পর্যন্ত দুই লেগ মিলিয়ে পিএসজিই ছিল সেরা দল এবং তাদেরই পরের পর্বে যাওয়া উচিত।’

চেলসির হেড কোচ লিয়াম রোজেনিয়ার বলেন, ‘প্রথমত, ম্যাচের পর গুজব নিয়ে কথা বলা আমার জন্য কঠিন এবং এই মুহূর্তে আমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর মনোযোগ দিতে হবে। আর তা হলো শনিবার এভারটনের বিপক্ষে একটি ভালো ফলাফল নিশ্চিত করা।’

Tags: চেলসিচ্যাম্পিয়ন্স লিগপিএসজিফের্নান্দেসবেনফিকারোজেনিয়ারলিড স্পোর্টস
Previous Post

চ্যানেল আইতে শামস সুমনের জানাজা সম্পন্ন

Next Post

তুলনা যোগ্য মানুষের সাথে যোগ্য মানুষের হয়: নিশো

Next Post

তুলনা যোগ্য মানুষের সাথে যোগ্য মানুষের হয়: নিশো

একই মহল্লায় দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT