চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় স্তরের দলের কাছে হেরে নিজেদের ভুল দেখছেন পচেত্তিনো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:30 পূর্বাহ্ন 10, জানুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড় মাঠে দাঁড়িয়ে মনোযোগীভাবে ভাবছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সময়টা আসলেই ভালো যাচ্ছে না চেলসির। প্রিমিয়ার লিগেও নেই সুবিধাজনক স্থানে। পরাজয়টা যেন এখন নিত্যসঙ্গী ব্লুজদের। এবার তো হেরে বসেছে দ্বিতীয় স্তরের দল মিডলসব্রোর কাছে। এমন পরাজয়ের কারণ হিসেবে অবশ্য নিজেদের ভুল দেখছেন চেলসি কোচ পচেত্তিনো।

মঙ্গলবার রাতে লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে চেলসিকে আতিথ্য দেয় মিডলসব্রো। রিভারসাইড পার্কে ১-০ গোলে হেরে যায় চেলসি। আগামী ২৩ জানুয়ারি স্টামফোর্ড ব্রিজে ফিরতি লেগে নামবে দুদল।

অনেকটা দিন ধরেই শীর্ষ বিভাগে নেই মিডলসব্রো। অন্যদিকে চেলসি সারা বিশ্বেরই অন্যতম বড় এক ক্লাব। মাঠের খেলাতেও সেই ছাপ দেখা গেছে। পুরো ম্যাচেই দাপট দেখায় চেলসি। কিন্তু ম্যাচের ভাগ্য গড়ে দেয়ার মত কিছুই করতে পারেননি চেলসির ফরোয়ার্ডরা। হাতছাড়া করেছেন সহজ সুযোগ।

অন্যদিকে ম্যাচে নিজেদের প্রথম সুযোগেই গোলের দেখা পেয়েছে মিডলসব্রো। ম্যাচের ৩৭ মিনিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন হেইডেন হ্যাকনি। পাশাপাশি মিডলসব্রো গোলকিপার টম গ্লোভারকেও অবশ্য কৃত্বিত দিতে হবে। রীতিমত দানবীয় পারফর্ম করে চেলসির বেশ কিছু আক্রমণ রুখে দেন এই অস্ট্রেলিয়ান। তাতেই কপাল পুড়ে যায় স্টামফোর্ড ব্রিজের ক্লাবটির।

চেলসির হয়ে প্রথমার্ধে দারুণ দুটি গোলের সুযোগ নষ্ট করেন কোল পালমার। ম্যাচে মোট ১৮টি সহজ সুযোগ নষ্ট করেছে চেলসি। সে কারণেই নিজেদেরই দুষেছে চেলসি বস। বলেছেন, ‘প্রথমার্ধে আমরা কিছু ভুল করেছি, গোলের সুযোগ করে দিয়েছি। আক্রমণাত্মক হয়ে ওঠার পর এবং খুব গভীর থেকে ব্লকিং করায় রক্ষণভাগ ভাঙা সম্ভব হয়নি। তবে এখনও হাতে ৯০ মিনিট আছে।’

লিগ কাপে ১৯৯৯ সালের পর এই প্রথম নিচু স্তরের লিগের কোনো দলের বিপক্ষে হারল চেলসি। ২৪ বছর আগে হাডার্সফিল্ডের বিপক্ষে হেরেছিল ব্লুজরা। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০১৫ সালের পর নিচু স্তরের লিগের দলের কাছে চেলসির এটি প্রথম হার।

Tags: চেলসিপচেত্তিনোমিডলসব্রোলিগ কাপলিড স্পোর্টস
Previous Post

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Next Post

প্রকৃতিপ্রেমী কর্মকর্তার বাগানবাড়িতে জীববৈচিত্র্যের সমাহার

Next Post
প্রকৃতিপ্রেমী কর্মকর্তার বাগানবাড়িতে জীববৈচিত্র্যের সমাহার. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকৃতিপ্রেমী কর্মকর্তার বাগানবাড়িতে জীববৈচিত্র্যের সমাহার

মেহেরপুরে সরিষার ক্ষেতের দৃশ্য, ভালো ফলনের প্রত্যাশা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেহেরপুরে সরিষার ভালো ফলনের আশা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT