চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেলসি, দয়া করে রোনালদোর সঙ্গে চুক্তি করো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:50 অপরাহ্ন 26, জুলাই 2022
in ফুটবল, স্পোর্টস
A A
চেলসি ও রোনালদো ফুটবল খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে এসময় আলোচনা মুখর ফুটবল বিশ্ব। অন্য অঙ্গনের তারকারাও বাদ যাচ্ছে না আলোচনা টানতে। কেভিন পিটারসেনই যেমন, ইংলিশদের সাবেক ক্রিকেটার পর্তুগিজ সুপারস্টারকে দলে নেয়ার জন্য আহ্বান জানিয়ে বসেছেন জায়ান্ট চেলসির প্রতি।

টুইটারে এক বার্তায় ব্যস্ত ধারাভাষ্যকার পিটারসেন লিখেছেন, ‘চেলসি, দয়া করে রোনালদোর সঙ্গে চুক্তি করো।’

জোর আলোচনা ছিল চেলসিতে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা। তার এজেন্ট হোর্হে মেন্ডেস চেলসির নতুন মালিকের সঙ্গে আলোচনাও সেরেছিলেন। শেষঅবধি ক্লাবটিতে যাওয়ার পথ বন্ধ হয়ে যায় সিআর সেভেনের।

চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হারানোর পর থেকেই রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চাওয়ার বিষয়টি আলোচনায়। ক্লাবের দর্শনের দোহাই দিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে বায়ার্ন মিউনিখ। না বলে দিয়েছে পিএসজি। আগ্রহ দেখায়নি সাবেক ক্লাব জুভেন্টাস এবং রিয়াল মাদ্রিদ।

দলবদল মৌসুম শেষের দিকে। রোনালদোর হাতে খুব বেশি সময়ও নেই দল বদলানোর। ইউনাইটেড শেষপর্যন্ত তাকে ধরে রাখতে চায়, রোনালদো চান না ওল্ড ট্রাফোর্ডে থাকতে। চান এমন কোনো ক্লাবে খেলতে, যারা আসছে মৌসুমে ইউরোপসেরার মঞ্চে থাকবে। আগামী মৌসুমে সিআর সেভেনকে অ্যাটলেটিকো মাদ্রিদে দেখার ঘোষণা কয়েকদিন মধ্যেই আসতে পারে বলে খবরের পাতা গরম করে রেখেছে ইংলিশ গণমাধ্যমগুলো।

Tags: চেলসিপিটারসেনম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোলিড স্পোর্টস
Previous Post

রণবীরের পক্ষ নিয়ে যা বললেন রাম গোপাল বর্মা

Next Post

শিগগিরই জমে থাকা ছাত্র ভিসার আবেদন সুরাহা করবে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

Next Post
ঢাকাস্থ মার্কিন দূতাবাসে ভিসা আবেদনকারীদের দীর্ঘ লাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিগগিরই জমে থাকা ছাত্র ভিসার আবেদন সুরাহা করবে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

Bangladeshi health worker administering COVID-19 vaccine to elderly man. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আরও ৪ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT