চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আন্ডারডগ’ ধরেই ফাইনালে যাওয়ার ছক বুনছেন ফ্লুমিনেন্স কোচ

সেমিতে প্রতিপক্ষ চেলসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:45 অপরাহ্ন 08, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ফ্লুমিনেন্স ফুটবল দলের কোচ ও খেলোয়াড়রা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে মঙ্গলবার রাতে ইংলিশ জায়ান্ট চেলসির মুখোমুখি হবে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। নিজেদের ‘আন্ডারডগ’ ধরেই চেলসিকে হারিয়ে ফানাইনালে যেতে চায় থিয়াগো সিলভার দল।

অপটা স্ট্যাটসের মতে ফ্লুমিনেন্সের শিরোপা জয়ের সম্ভাবনা ছিল মাত্র ০.০৫ শতাংশ। সেই ধারণা ভুল প্রমাণ করে দুইয়ে থেকে গ্রুপপর্ব শেষ করে দলটি। জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড এবং সাউথ আফ্রিকান ক্লাব মামেলডি সানডাউন্সের সঙ্গে ড্র, কোরিয়ান ক্লাব উলসান হিউন্ডাইকে গ্রুপপর্বে হারায় তারা।

মাত্র তিনমাসে ব্রাজিলিয়ান লিগে মাঝামাঝি থেকে উপরে উঠে আসে ফ্লুমিনেন্স, পরে ক্লাব বিশ্বকাপে জায়গা করে নেয়, এসবের ডাগআউট কারিগর ৬২ বর্ষী কোচ রেনাতো গাউচো। ক্লাব বিশ্বকাপে এসে তো বাজিমাতই করে চলেছে তার দল। নকআউটে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালিস্ট ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টারের টিকিট কাটে। সেখানে সৌদি ক্লাব আল-হিলালকে ২-১এ হারিয়ে নিশ্চিত করে সেমিতে খেলা।

সেরা চারের মঞ্চে নামার আগে রেনাতো বলেছেন, ‘যখন আমাদের অনুপযুক্ত বলি, তখন আমাদের আর্থিক দিকটাকে বোঝাই। ফ্লুমিনেন্স বড় ক্লাবগুলোর তুলনায় আর্থিকভাবে মাত্র ১০ শতাংশ শক্তিশালী। বড় ক্লাবগুলোর সকল সুবিধা আছে, তারা সেরা খেলোয়াড় দলে নিতে পারে।’

এই আর্থিক অসমতাই আবার শক্তি যুগিয়েছে, দলের মনোভাবে একতা ও কঠোর পরিশ্রমের স্পৃহা এনেছে, যা ফ্লুমিনেন্সকে এতদূর এনেছে, মনে করছেন রেনাতো। চেলসি ম্যাচকে ‘দাবা খেলার’ মতো বলছেন তিনি।

‘দুপুর ৩টায় মেটলাইফে গরম থাকবে প্রচুর। সেক্ষেত্রে আমরা বল দখলে রাখার চেষ্টা করবো। যদি আপনাকে বারবার দৌড়াতে হয়, ক্লান্ত হয়ে পড়বেন।’

সঙ্গে চেলসির প্রতি শ্রদ্ধা রেখেই রেনাতো বলছেন, ‘আমরা চেলসিকে সম্মান করি। কিন্তু এটা দাবা খেলার মতো। আমার মতে, ম্যাচে ভালো লড়াই হবে, খুব বেশি সুযোগ থাকবে না। যে দল সব তথ্য বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেবে, সেই দলটি জিতবে।’

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আসরের প্রথম সেমিতে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় লন্ডনের ক্লাব চেলসি বিপক্ষে লড়বে রিও ডি জেনেইরোর ক্লাবটি।

Tags: ক্লাব বিশ্বকাপচেলসিফ্লুমিনেন্সলন্ডনলিড স্পোর্টসসিল্ভা
Previous Post

পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Next Post

কক্সবাজারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু, নিখোঁজ ২

Next Post
কক্সবাজার সৈকত, পর্যটক, সমুদ্র, সৈকত, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু, নিখোঁজ ২

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাসে একে অপরকে উচ্চ পাঁচ মারছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটিং ধসে পাল্লেকেলেতেও হার দেখল বাংলাদেশ, সিরিজ হাতছাড়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT