চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেলসির জয়ের নায়ক বিশ্বজয়ী এনজো ফের্নান্দেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:49 পূর্বাহ্ন 31, আগস্ট 2023
in ফুটবল, স্পোর্টস
A A
চেলসি দলের খেলোয়াড়রা গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কারাবাও কাপে এএফসি উইম্বলডনের বিপক্ষে ২-১ গোলে জিতেছে চেলসি। ইংলিশ জায়ান্টদের হয়ে জয়সূচক গোলটি করেন এনজো ফের্নান্দেজ। চেলসির জার্সিতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডারের এটি প্রথম গোল।

গত ফেব্রুয়ারিতে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে ১০৬.৮ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দিয়েছেন এনজো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১,৩৯৯ কোটি টাকারও বেশি। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি অর্থে ট্রান্সফারের রেকর্ড গড়েন বিশ্বকাপজয়ী মিডফিল্ডার।

স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার রাতে ম্যাচের ১৯ মিনিটে এগিয়ে গিয়েছিল উইম্বলডন। ডি-বক্সের ভেতর প্রতিপক্ষের এক খেলোয়াড়কে রবার্ট সানচেজ ফাউল করায় রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করেন জেমস টিলি।

বিরতির আগ মুহূর্তে পেনাল্টি পায় চেলসি। ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হন উইঙ্গার ননি মাদুকে। যোগ করা সময়ের প্রথম মিনিটে স্পট কিক থেকে মাদুকে লক্ষ্যভেদ করে ম্যাচে সমতা টানেন।

৬৫ মিনিটে ম্যাসন বার্স্টোকে বেঞ্চে বসিয়ে এনজো ফের্নান্দেজকে নামান কোচ মাউরিসিও পচেত্তিনো। সাত মিনিট পরই কোচের কৌশলের যথার্থতা প্রমাণ করেন এনজো। ডানপায়ের দূরপাল্লার শটে নিশানাভেদ করে ব্লুজদের এনে দেন লিড। তাতেই আসে জয়।

Tags: এনজোচেলসিলিড স্পোর্টস
Previous Post

নিষেধাজ্ঞার পর রাশিয়া থেকে ৪০ শতাংশ বেশি গ্যাস কিনেছে ইউরোপ

Next Post

জামালপুরে বন্যার পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার উপর

Next Post
জামালপুরে বন্যার পানিতে ডুবে গেছে ঘরবাড়ি ও রাস্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

জামালপুরে বন্যার পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার উপর

বিএনপি নেতা রিজভীর ছবি, গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতা রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT