চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিতা বিড়ালকে বাঘ ভেবে স্থানীয়দের ধাওয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:28 অপরাহ্ন 31, জানুয়ারি 2023
in অন্যান্য, জনপদ, মৌলভীবাজার
A A
চিতা বিড়ালকে বাঘ ভেবে স্থানীয়রা ধাওয়া করে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ীতে একদল কিশোর খেলার সময় সবজি ক্ষেতে চিতা বিড়ালের একটি বাচ্চা দেখতে পায়। তারা এটিকে বাঘের বাচ্চা  বলে মনে করে। পরে ধাওয়া করে ধরে এটিকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। খবর পেয়ে আশপাশের লোকজন ভিড় জমায়। বন বিভাগের লোকজন গিয়ে এটিকে উদ্ধার করে।

গত ২৯ জানুয়ারি, রবিবার ২০২৩ ইং, বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের সীমান্তবর্তী বরইতলি গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা যায়, গতকাল রবিবার  বিকেলের সময় একদল কিশোর বরইতলি এলাকায় সবজি ক্ষেতের পাশের জমিতে খেলাধুলা করছিল। এ সময় জমির আইল দিয়ে চিতা বিড়ালের একটি বাচ্চাকে হেঁটে যেতে দেখে তারা বাঘ, বাঘ বলে চিৎকার শুরু করে। পরে লোকজন দাওয়া করে এটিকে ধরে আনার পর আবদুল মক্তাদীর নামের একজনের বাড়িতে বেঁধে রাখা হয়। চিতা বিড়ালটি প্রায় দুই ফুট লম্বা।

পরে এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বন্য প্রাণী আটকের খবর পেয়ে গতকাল রাত সাড়ে ৮টার সময়  বন বিভাগের জুড়ী রেঞ্জের স্থানীয় পুটিছড়া বিটের লোকজন ঘটনাস্থলে যান। এ সময় তাঁরা দড়ি খুলে চিতা বিড়ালটিকে উদ্ধারের চেষ্টা করেন। প্রাণীটি তখন দৌড়ে পাশের একটি ঝোপে গিয়ে আশ্রয় নেয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় এটিকে উদ্ধার করে রাত ১০টার সময় পুটিছড়া সংরক্ষিত বনের ভেতর ছেড়ে দেওয়া হয়।

পুটিছড়া বিটের ফরেস্টার তৌহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, বরইতলি গ্রামে জুড়ী নদীর বিপরীত পাশে ভারতের ত্রিপুরা রাজ্য। সীমান্তের ওপারে বন-জঙ্গল রয়েছে। চিতা বিড়ালটি খাবারের সন্ধানে ভারত থেকে বাংলাদেশে ঢুকে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রাথমিক চিকিৎসা ছাড়া বন্য প্রাণীটিকে ছেড়ে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, প্রাণীটির তেমন আঘাত ছিল না। তাকে বেশ সুস্থ দেখাচ্ছিল। ছাড়ার পর দৌড়ে বনের ভেতরে ঢুকে পড়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও বন্য প্রাণী বিশেষজ্ঞ মুনতাসিব আকাশ বলেন, বৃহত্তর সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন মিশ্র চিরসবুজ বনে চিতা বিড়াল দেখা যায়। হুলো, মেছো ও চিতা বিড়াল সাধারণত একই আকারের হয়। এরা খুব বড় হয় না। চিতা বিড়াল ইঁদুর, ছোট পাখি, হাঁস, মোরগ ইত্যাদি খেয়ে থাকে। এ প্রাণী মানুষের কোনো ক্ষতি করে না।

Tags: বন্যপ্রাণীবাঘবিলুপ্তবিলুপ্ত প্রজাতিবিলুপ্ত প্রাণী
Previous Post

আদানি গ্রুপে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে আইএইচসি

Next Post

কড়া নিরাপত্তা ব্যবস্থায় শুরু হচ্ছে অমর একুশে বই মেলা

Next Post
নিরাপত্তা বাহিনী অমর একুশে বই মেলার নিরাপত্তা দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কড়া নিরাপত্তা ব্যবস্থায় শুরু হচ্ছে অমর একুশে বই মেলা

আইএমএফের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে আইএমএফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT