চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াটসঅ্যাপে প্রতারণা: যেভাবে সতর্ক থাকবেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:51 অপরাহ্ন 05, জানুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, তথ্যপ্রযুক্তি
A A
WhatsApp প্রতারণার জন্য মোবাইল ফোনের চার্জার সংযুক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি হোয়াটসঅ্যাপে প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই। লোকজনকে ঠকিয়ে তাদের কাছ থেকে ব্যক্তিগত বা আর্থিক তথ্য আদায় করে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে এই জনপ্রিয় অ্যাপ ব্যবহার করে। এই ধরনের প্রতারণা যেকোনও জায়গায়, যে কারও সাথে হতে পারে তাই হোয়াটসঅ্যাপ ব্যবহারে বিশেষ সতর্কতার প্রয়োজন।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা যেভাবে প্রতারক শনাক্ত করবেন, 

  • প্রতারক সাধারণত ইনবক্সে শুধুমাত্র ‘হাই’ বা ‘হাই (আপনার নাম)’ লিখে চ্যাট করা শুরু করে এবং আপনাকে ব্যক্তিগত তথ্য শেয়ার করতে বা টাকা পাঠানোর কথা বলার আগে তার প্রতি বিশ্বাস স্থাপন করার চেষ্টা করে।
  • পরিচিত কেউ ফোন হারিয়ে ফেললে তার ফোন ব্যবহার করে প্রতারণা করতে থাকে প্রতারক চক্র। তাই পরিচয় নিশ্চিত করতে ভয়েস বা ভিডিও কলের সাহায্য নেওয়া যায়।
  • বেশিরভাগ সময়ই প্রতারণার মেসেজগুলো লটারি, জুয়া, চাকরি, বিনিয়োগ বা লোন সম্পর্কিত হয়। যদি কোন বিষয় অবাস্তব হলেও যদি সত্যি বলে মনে হয়, তার মানে এটি সত্যিই স্ক্যাম। যেমন- “আপনার মোবাইলে ঘরে বসে কাজ করে টাকা আয় করতে চান? ১০ গুণ রিটার্ন আয় করতে আজই দ্রুত টাকা জমা করুন”। বা “এই অ্যাপের মাধ্যমে স্টক এবং ক্রিপ্টোতে বিনিয়োগ করে আপনার টাকা খুব দ্রুত ডবল করুন” ইত্যাদি।

হোয়াটসঅ্যাপে স্ক্যাম বা প্রতারণা থেকে যেভাবে নিজেকে বাঁচাবেন:

১. কোন পদক্ষেপ গ্রহণ করার আগে ভাবুন :

  • এরা কি অজানা নম্বর ব্যবহার করছে?
  • এরা কি আপনার সাথে তাড়াহুড়া করছে?
  • এরা কি হুমকি দিচ্ছে বা আপনাকে তাদের বিশ্বাস করতে বলছে?
  • এরা কি আপনাকে টাকা ট্রান্সফার করতে বা কোনও পাসওয়ার্ড, পিন বা ব্যক্তিগত তথ্য শেয়ার করতে বলছে?

২. কথোপকথন বন্ধ করুন

কল কেটে দিন বা মেসেজের উত্তর দেবেন না। সেই ব্যক্তি আপনাকে যা বলছে তা করবেন না। যেমন- টাকা ট্রান্সফার করা।

৩. ব্লক করে রিপোর্ট করুন

আপনার সাথে প্রতারক ব্যবহারকারীর যোগাযোগ করা বন্ধ করতে তাকে ব্লক করুন এবং তার বিষয়ে রিপোর্ট করে হোয়াটসঅ্যাপকে জানান।

৪. আপনার গোপনীয়তা এবং নিরাপত্তা সেটিংস আপডেট করুন

কারা আপনার তথ্য দেখবে তা নিয়ন্ত্রণ করতে আপনার গোপনীয়তা সেটিংস অ্যাডজ্যাস্ট করুন এবং আপনার অ্যাকাউন্টকে আরও ভালোভাবে সুরক্ষিত রাখতে ২ ধাপের ভেরিফিকেশন চালু করুন।

Tags: WhatsAppপ্রতারণাহোয়াটসঅ্যাপ
Previous Post

কোহলির পিচ মূল্যায়ন করার বিশেষ ক্ষমতা রয়েছে

Next Post

নির্বাচন ২০২৪: দেশবাসীর কাছে খোলা চিঠি

Next Post
বাংলাদেশ সংসদ ভবনের সামনে চ্যানেল আই অনলাইন লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন ২০২৪: দেশবাসীর কাছে খোলা চিঠি

আওয়ামী লীগের মুখপাত্র সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিএনপির বিরুদ্ধে এখনও কেন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি আসেনি, জানতে চায় আওয়ামী লীগ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT