চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:30 অপরাহ্ন 09, আগস্ট 2026
in বিনোদন
A A
অভিনেতা যশের চরিত্রের দৃশ্য, রক্তাক্ত ও বিপজ্জনক অবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির আগেই আলোচনায় ভারতের দক্ষিণী তারকা যশের নতুন সিনেমা ‘টক্সিক’। সদ্যই প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেলার। আর ট্রেলার প্রকাশের পরই যশের চরিত্র ও বিশেষ করে তার এক লুক নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।

ট্রেলারে যশকে দেখা গেছে রায়া নামের এক বেপরোয়া ও হিংস্র চরিত্রে। চরিত্রটির আচরণে কোনো ধরনের পরিণতির তোয়াক্কা নেই। ট্রেলারের একটি দৃশ্যে যশের পোশাকহীন লুক সামনে আসতেই অনেক দর্শক সেটির সঙ্গে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমার একটি দৃশ্যের মিল খুঁজে পান।

সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ দাবি করছেন, ‘টক্সিক’-এ যশের লুক ‘অ্যানিমেল’-এর রণবীরের চরিত্রের অনুকরণ। আবার কেউ কেউ যশের লুকের প্রশংসাও করেছেন। এমনকি যশের চরিত্রের সঙ্গে রণবীরের পাশাপাশি ‘ধুরন্ধর’-এ রণবীর সিংয়ের চরিত্রেরও তুলনা টেনেছেন অনেকে।

একজন নেটিজেন সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন, ‘অ্যানিমেল’-এর দৃশ্য অনুসরণ করার চেষ্টা করলেও যশ সেটির মতো প্রভাব তৈরি করতে পারেননি। অন্যদিকে আরেকজনের দাবি, ‘টক্সিক’-এ যশের লুক ‘অ্যানিমেল’-এর রণবীরের লুককেও ছাপিয়ে গেছে।

আবার কেউ কেউ সরাসরি ‘টক্সিক’কে ‘অ্যানিমেল’-এর সস্তা কপি বলেও মন্তব্য করেছেন। তবে বিপরীত মতও রয়েছে। অনেক দর্শক যশের নতুন অবতার এবং চরিত্রের তীব্রতা নিয়ে প্রশংসা করেছেন। সব মিলিয়ে ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

সিনেমাটির গল্পের পটভূমি গোয়া। সিনেমাটির আনুষ্ঠানিক বর্ণনা অনুযায়ী, পর্তুগিজ শাসনের অবসানের সময় গোয়ার আন্ডারওয়ার্ল্ডে রায়ার উত্থানকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। বিশ্বাসঘাতকতা ও রক্তক্ষয়ী সংঘাতের মধ্য দিয়ে ক্ষমতা দখল করলেও শেষ পর্যন্ত সেই ক্ষমতার মূল্য দিতে হয় তাকে।

‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ পরিচালনা করেছেন গীতু মোহনদাস। সিনেমাটিতে যশের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া।

আগামী ২৬ আগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘টক্সিক’-এর। তবে মুক্তির আগেই যশের লুক নিয়ে ‘অ্যানিমেল’-এর সঙ্গে শুরু হওয়া তুলনা সিনেমাটিকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। টেলিগ্রাফ ইন্ডিয়া

Tags: অ্যানিমেলকিয়ারা আদভানিটক্সিকতারা সুতারিয়ানয়নতারাযশরণবীররুক্মিণী বসন্তহুমা কুরেশি
Previous Post

নড়াই সেতুর উচ্চতা বাড়িয়ে নৌপথ সচলের দাবি

Next Post

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

Next Post
পরিবেশমন্ত্রী বৃক্ষমেলা উদ্বোধন করছেন, প্যানেল ও দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে ছাত্রদের উচ্ছ্বাস ও আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT