চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নজরুলের গানে চয়নিকার মিউজিক্যাল ফিল্ম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:35 অপরাহ্ন 27, আগস্ট 2025
in বিনোদন
A A
চয়নিকা গানের দৃশ্যে, মনোভাব প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস বুধবার। এ উপলক্ষে নানা সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে নির্মিত হয়েছে কবির জনপ্রিয় গান ‘সাঁঝের আঁচলে’–এর উপর একটি মিউজিক্যাল ফিল্ম।

এটি পরিচালনা করেছেন নাটক ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিরিন চৌধুরী, এবং ভিডিওতে মডেল হয়েছেন নন্দিত অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ, যিনি একজন ক্ল্যাসিক্যাল নৃত্যশিল্পীর ভূমিকায় দর্শকের সামনে হাজির হয়েছেন। সংগীত পরিচালনা করেছেন প্রান্তিক সুর।

ভিডিওটি সম্প্রতি টিজার আকারে প্রচার করা হয়েছে, আর পুরো গানটি সিংগিস্টিক ইউটিউব চ্যানেল ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখার জন্য প্রকাশ করা হবে বলে জানান নির্মাতা।

এই কাজ নিয়ে বিজরী বরকতউল্লাহ বলেন, “চয়নিকা বৌদি যখন প্রস্তাবটি দেন, আমি সঙ্গে সঙ্গে রাজী হয়ে যাই। গানটি শুনে আমি অত্যন্ত ভালো লেগেছে। শিরিনের কণ্ঠ ও ভিডিও কনসেপ্ট আমার দারুণ লেগেছে। আশা করি দর্শকও উপভোগ করবেন।”

চয়নিকা হাস্যোজ্জ্বল, সবুজ গাছের পেছনে, সুন্দর পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, “ঢাকার রোজ গার্ডেন আমার খুব প্রিয় শুটিং লোকেশন। সেখানে এবং উত্তরা এলাকায় মাত্র এক দিনে ‘সাঁঝের আঁচলে’–এর ভিডিও শুটিং সম্পন্ন করেছি। গানটির সুরে নরম সুফি-মেজাজ আছে, যা আমার ভীষণ প্রিয়। শিরিন অসাধারণভাবে গানটি গেয়েছেন।”

“কাজী নজরুল ইসলাম যে কত রোমান্টিক কবি, তা এই গান নতুন করে অনুভব করায়। বিজরীর উপস্থিতি গল্পের প্রাণ, আর শিরিনের কণ্ঠে যে সাঁঝ নেমে আসে, সেটাকেই আমরা ভিডিওতে ধরে রাখতে চেয়েছি। আশা করছি দর্শক ভিডিওটি পছন্দ করবেন।” বলছিলেন চয়নিকা।

Tags: কাজী নজরুল ইসলামচয়নিকাটিজারবিজরী
Previous Post

সেমিফাইনালে মেসিকে পাওয়া নিয়ে আশাবাদী কোচ

Next Post

প্রেমিকার কাছে বাড়ি ভাড়া দিলেন হৃতিক!

Next Post
হৃতিক ও তার প্রেমিকা ক্যামেরার জন্য পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমিকার কাছে বাড়ি ভাড়া দিলেন হৃতিক!

নতুন ডিবিপ্রধান ডিআইজি শফিকুল ইসলাম পেশাদার পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ডিবিপ্রধান ডিআইজি শফিকুল ইসলাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT