চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনে এত মৃত্যু!

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:58 অপরাহ্ন 15, আগস্ট 2022
in সম্পাদকীয়
A A
দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ছবি, জরুরি পরিস্থিতি ও ধোঁয়া উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় শোক দিবসে পুরো জাতি যখন শোকে মূহ্যমান, তখন এলো আরও দু’টি শোকাবহ খবর। এর মধ্যে একটি রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ড, আরেকটি উত্তরায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধ্বসে একই পরিবারের ৫ জনের মৃত্যু।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, রাজধানীর চকবাজারের কামালবাগ-দেবীদ্বারঘাট এলাকায় প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় ছয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ভেতরে আরও কোন মরদেহ আছে কিনা তা সন্ধান করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার দুপুর ১২টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।

অন্যদিকে আরেকটি প্রতিবেদনে জানা যায়, রাজধানীর উত্তরায় প্রাইভেট কারের ওপর ফ্লাইওভারের গার্ডার পড়ে ৫ জন নিহত হয়েছেন,আহত হয়েছেন আরও দু’জন। নিহতদের মধ্যে ৪ বছর ও ৬ বছরের দুই শিশু রয়েছে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।

এ দু’টি ঘটনাই অনাকাঙ্খিত। এর মধ্যে চকবাজারে প্রায়ই আগুনের খবর পাওয়া যায়। সেখানে কেমিক্যাল পদার্থ মজুদ থাকায় হতাহতের সংখ্যাও অনেক বেশি হয়। এরপরও পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানো যায়নি। এটাকে ব্যর্থতা বলেই স্বীকার করতে হবে। অন্যদিকে সাধারণ মানুষের চলাচলের রাস্তায় কোন ধরনের নিরাপত্তা ছাড়াই নির্মাণকাজ চালু রাখার খেসারত দিতে হলো ৫ জনকে। একই পরিবারের ৫ জন নিহত হওয়ার ক্ষত পরিবারটিকে আজীবন বহন করতে হবে। এর দায় কে নেবে?

এসব কার্যক্রম পরিচালনায় আরও বেশি সতর্ক হওয়ার বিকল্প নেই। একইসাথে কোনো পক্ষের গাফিলতি রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। সেজন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।

Tags: গার্ডার ধসচকবাজারে আগুনসম্পাদকীয়
Previous Post

উত্তরায় ফ্লাইওভারের গার্ডার ধসে নিহত ৫

Next Post

চকবাজারে আগুনের সূত্রপাত কীভাবে

Next Post
চকবাজারে আগুনের সূত্রপাতের দৃশ্য, ধোঁয়া ও অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

চকবাজারে আগুনের সূত্রপাত কীভাবে

প্রধানমন্ত্রীর শোক প্রকাশের সময়ের ছবি, গার্ডার দুর্ঘটনায় নিহতের ঘটনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্ডার দুর্ঘটনায় যাত্রী নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT