চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী দিবসে কমলো সিনেমার টিকেটের দাম!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:59 অপরাহ্ন 08, মার্চ 2024
in বিনোদন
A A
একজন মহিলা অভিনেত্রী নারী দিবসে সিনেমা দেখার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল সপ্তাহে ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কিরণ রাও পরিচালিত দ্বিতীয় ছবি ‘লাপাতা লেডিস’। যার গল্পে মুগ্ধ দর্শক থেকে শুরু করে তারকা ও সিনেমা বিশ্লেষকরা।

এবার জানা গেল, শুক্রবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ভারতীয় প্রেক্ষাগৃহে এই সিনেমার টিকিটের দামে আকর্ষণীয় ছাড় দেওয়া হচ্ছে। এদিন মাত্র ১০০ টাকায় দর্শকরা এই ছবিটি দেখার সুযোগ পাচ্ছেন বলে জানান কিরণ।

তিনি জানান, আমরা চাই ছবিটা সকলেই দেখুন। কিন্তু দেশের অনেকেরই আবার প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার মতো ক্ষমতা নেই। এই ছবিটা যে নারীদের অনুপ্রাণিত করবে সেটা মনে হয়েছিল। ছবিতে নারীর শক্তির কথা বলা হয়েছে। তাই তাদের কথা ভেবেই নারী দিবসে টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছি।

‘আপনা টাইম আ গায়া হ্যায়’- এই সময়টা আসতেই হতো। এখন নারীদের জীবনের নিয়ন্ত্রণ তাদের নিজের হাতেই তুলে নেওয়া উচিত। আমাদের জন্য যা রাখা আছে এবার সেই অধিকারগুলো ফলানোর সময় এসেছে। নিজের স্বপ্নপূরণের জন্য সোচ্চার হওয়াটা প্রয়োজন। নারী দিবসে নারীদের সংগ্রাম নিয়েই আনন্দবাজারকে দেয়া সাক্ষাৎকারে এভাবেই কথাগুলো বলেন কিরণ রাও।

এসময় ‘লাপাতা লেডিস’ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ১৩ বছর পর আবার সিনেমা তৈরি করছি। দুনিয়া বদলে গিয়েছে। তাই খুব নার্ভাস ছিলাম। বুঝতে পারছিলাম না ছবিটা দর্শকের পছন্দ হবে কি না। কারণ বাণিজ্যিক আঙ্গিক থেকেও ছবিটার নির্মাণশৈলী একটু অন্য রকমের। এখন নিজেকে সত্যিই অনেকটা চাপমুক্ত মনে হচ্ছে।

এই সিনেমায় বিয়ের পর সমাজে নারীদের অবস্থান নিয়ে এবং পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে একাধিক বার্তা রয়েছে। ব্যক্তিগত স্তরে বিশ্বাস কী— প্রশ্ন করা হলে তিনি জবাব দেন,  বিভিন্ন সাংস্কৃতিক রীতিনীতি মানুষ মেনে চলেন। কেউ সেটা মানলে, তার প্রতি আমি শ্রদ্ধাশীল। কারণ কে কীভাবে জীবন কাটাবেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে এ রকম কারো রীতিতে বিশ্বাস করি না। কারণ আমাকে বাবা-মা খুবই অন্য রকমভাবে বড় করেছিলেন। মুশকিল হলো যে, অনেক সময়ে নারীদের কাছে আলাদা করে নিজের পছন্দ বেছে নেওয়ার সুযোগ থাকে না। আবার সুযোগ থাকলেও ছোট থেকেই হয়তো তাদের প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হয়। মাথায় কেউ ঘোমটা টানতেই পারেন। কেউ চাইলে বোরকা বা বিকিনিও পরতে পারেন। কিন্তু তার যেন স্বপ্ন দেখার অধিকার হারিয়ে না যায়। অন্যথায় তার জন্য লড়াই করতে হবে।

Tags: 'লাপাতা লেডিস'আমির খানকিরণ রাওটিকিটনারী দিবস
Previous Post

এক পরিবারের ৬ জনকে ছুরিকাঘাতে হত্যা

Next Post

জিম্বাবুয়ে ক্রিকেট থেকে পদত্যাগ মাসাকাদজার

Next Post
জিম্বাবুয়ে ক্রিকেটার মাসাকাদজা পদত্যাগের ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ে ক্রিকেট থেকে পদত্যাগ মাসাকাদজার

নাইজেরিয়ার ফুটবল খেলোয়াড়রা মাঠে তর্কে লিপ্ত, উত্তেজনা ছড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির সঙ্গে ন্যাশভিল ফুটবলারের ‘বাকবিতণ্ডা’ নিয়ে যা বলছেন মাটিনো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT