চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন গায়ক চার্লি পুথের ঢাকায় আসার খবরটি সত্যি নয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:38 অপরাহ্ন 26, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
বিখ্যাত গায়ক চার্লি পুথের ঢাকায় আসার খবরের গুজব. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মাতাতে আসছেন ‘অ্যাটেনশন’ খ্যাত মার্কিন জনপ্রিয় শিল্পী চার্লি পুথ- এমন খবর চাউর হলেও জানা যায়, খবরটি পুরোপুরি মিথ্যে।

চার্লি পুথের ঢাকায় আসার খবরটি প্রথমে জানায় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা সিলভার লাইন ইভেন্টস! দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতেও তাদের বরাতে সংবাদ প্রকাশ করা হয়।

কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, চার্লি পুথের সংবাদ প্রকাশের মাধ্যমে ইভেন্ট প্রতিষ্ঠানটি ভুয়া খবর জানিয়ে অর্থ হাতিয়ে নেয়ার পায়তারা করছিলো। মূলত এটি একটি জালিয়াতি সংস্থা।

চার্লি পুথের ব্র্যান্ড ম্যানেজার ব্রেন্ট স্মিথের সঙ্গে যোগাযোগ করলে দেশের শীর্ষ গণমাধ্যম ডেইলি স্টারকে ইমেইলে তিনি জানান, চার্লি পুথের ঢাকায় আসার খবরটি সঠিক নয়। এই ধরনের খবর কেন এলো তা তারা জানেন না।

পরবর্তীতে যে পেজ থেকে চার্লি পুথের ঢাকায় আসার খবর প্রকাশ করা হয়, সেই সিলভারলাইন ইভেন্টসের ফেসবুক পেজও সরিয়ে ফেলা হয়। আয়োজকদেরও ফোনে পাওয়া যায়নি।

চার্লি পুথ একইসঙ্গে গায়ক, গীতিকার এবং রেকর্ড প্রযোজক। ‘সি ইউ এগেইন’ নামের মৌলিক গানটি দিয়ে ২০১৫ সালে তুমুল আলোচনায় আসেন তিনি। গানটির গীতিকারও ছিলেন পুথ নিজেই। গানটির তুমুল জনপ্রিয়তার কারণ, এটি ছিলো দর্শকপ্রিয় সিনেমা ‘ফিউরিয়াস সেভেন’ এর সাউন্ডট্রাক! এই ছবির অন্যতম অভিনেতা পল ওয়াকার দুর্ঘটনায় অকালপ্রয়াত হওয়ার পর তাকে উৎসর্গ করে গানটি তৈরী।

পরের বছর ‘নাইন ট্রেক মাইন্ড’ প্রকাশের পর টপচার্ট বিলবোর্ডে জায়গা করে নেন এই তারকা শিল্পী। সহ-শিল্পী সেলেনা গোমেজের সঙ্গে ‘উই ডোন্ট টক এনিমোর’ গানটি বিশ্বব্যাপী শ্রোতাদর্শকের আরো কাছে পৌঁছে দেয় ১৯৯১ সালে জন্ম নেয়া চার্লি পুথকে। তার তুমুল জনপ্রিয়তা পাওয়া গানের মধ্যে উল্লেখযোগ্য অ্যাটেনশন, ওয়ান কল অ্যাওয়ে, হাউ লং এবং ডান ফর মি।

এমন গুণী শিল্পীর ঢাকায় আসার খবরে স্বভাবতই সাড়া পরে সংগীতপ্রেমীদের মধ্যে। তবে ইভেন্ট প্রতিষ্ঠানের এমন জালিয়াতির কারণে হতাশা প্রকাশ করেন তারা। শত শত সংগীতপ্রেমী মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন জালিয়াতি নিয়ে সরব হয়েছেন। প্রতিবাদ জানিয়েছেন।

তারা মনে করছেন, দেশে সংগীতপ্রেমী মানুষদের টার্গেট করে প্রতি বছরেই কনসার্টের আয়োজন করে পেশাদার ইভেন্ট কোম্পানিগুলো। যেখানে দেশী শিল্পীদের পাশাপাশি ভিনদেশি শিল্পীরাও কনসার্ট মাতাতে আসেন। জালিয়াতি সংস্থা সিলভার লাইন ইভেন্টস এর এমন কাণ্ডে সামনে প্রতারিত হওয়ার আশঙ্কাও বোধ করছেন কেউ কেউ।

Tags: কনসার্টগানচার্লি পুথফাস্ট এন্ড ফিউরিয়াসমার্কিন শিল্পীলিড বিনোদনসেলেনা গোমেজ
Previous Post

সাগরপাড়ে ট্রফি উন্মোচন, টি-টুয়েন্টিতেও ভালো খেলার প্রত্যয়

Next Post

খাবারের মেনুতে নেহারি না থাকায় ভেঙ্গে গেল বিয়ে

Next Post
বিবিধ বাংলাদেশি খাবার সার্ভিং টেবিলে সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

খাবারের মেনুতে নেহারি না থাকায় ভেঙ্গে গেল বিয়ে

বাংলাদেশ ক্রিকেট কোচের সাক্ষাৎকার, মাঠে অনুশীলন ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি নই, সৌম্য নিজেই নিজেকে ফিরিয়েছে: হাথুরুসিংহে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT