চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রটারডামে ‘মাস্টার’, প্রিমিয়ারের আগেই যে সুখবর দিলেন সুমিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:14 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2026
in বিনোদন
A A

চলছে রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যেখানে ‘বিগ স্ক্রিন’ বিভাগে প্রতিযোগিতা করছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের সিনেমা ‘মাস্টার’। সোমবার (২ ফেব্রুয়ারি) রটারডামে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় সিনেমাটির, উৎসবে আরো দুটি প্রদর্শনী রয়েছে। কিন্তু ‘মাস্টার’ রটারডামে প্রিমিয়ারের আগে বাংলাদেশি সিনেমার জন্য আরেকটি সুখবর দিলেন নির্মাতা!

সুমিত জানিয়েছেন, সোমবার রটারডামে তার ‘মাস্টার’-এর সফল প্রিমিয়ার সম্পন্ন হয়েছে। তার আগে ঘটেছে অভাবনীয় একটি ঘটনা! কারণ এই সিনেমাটিতে নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান Kwanon Films।

যে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন চার্লি চ্যাপলিনের নাতনি কারমেন চ্যাপলিন এবং প্রযোজক আশিম ভাল্লা। প্রতিষ্ঠানটি এর আগে প্রযোজনা করেছে আলোচিত প্রামাণ্যচিত্র ‘চার্লি চ্যাপলিন: আ মেন অব দ্য ওয়ার্ল্ড’।

রাজনৈতিক থ্রিলার চলচ্চিত্র ‘মাস্টার’- সুমিতের দ্বিতীয় সিনেমা। এরআগে তিনি নির্মাণ করেন ‘নোনাজলের কাব্য’, যা ২০২০ সালে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের পর আন্তর্জাতিক প্ল্যাটফর্ম মুবি ও এইচবিও-তে বিক্রি হয়।

বাংলাদেশের একটি ছোট বনঘেরা শহরকে পটভূমি করে নির্মিত ‘মাস্টার’ ছবির গল্প। এতে দেখা যায়, একজন আদর্শবাদী উচ্চবিদ্যালয়ের ইতিহাস শিক্ষক স্থানীয় নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত হন। শুরুতে ন্যায় ও জনকল্যাণের আকাঙ্ক্ষা থাকলেও ক্ষমতার ক্রমবর্ধমান চাপ ও আপস তাকে ধীরে ধীরে বদলে দেয়। একসময় তিনি সমাজের প্রিয় মানুষ থেকে পরিণত হন ভয়ংকর কর্তৃত্ববাদী নেতায়!

ছবিটি নিয়ে যৌথ বিবৃতিতে আশিম ভাল্লা ও কারমেন চ্যাপলিন বলেন,‘মাস্টার’ এমন একটি সমাজের বিরল প্রতিচ্ছবি, যা দক্ষিণ এশিয়ার বাইরে খুব কমই দেখা যায়। এই চলচ্চিত্র শুধু সমসাময়িক রাজনীতি নয়, রাজনীতির মৌলিক চরিত্র নিয়েও গভীর ভাবনার সুযোগ করে দেয়। রেজওয়ান শাহরিয়ার সুমিতের মতো সাহসী নির্মাতার সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত।

সুমিত জানান, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ছবিটির বিষয়বস্তু আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তিনি বলেন, ‘মাস্টার’-এ আমি দেখাতে চেয়েছি কীভাবে ক্ষমতা মানুষের সবচেয়ে মহৎ অনুভূতিগুলোকেও ক্ষয় করে দেয়। সাম্প্রতিক রাজনৈতিক উত্থান আমাদের সমাজকে নতুনভাবে সংজ্ঞায়িত করলেও অন্যায়কে টিকিয়ে রাখা কাঠামোগুলো এখনও আমাদের তাড়া করে ফেরে।

‘মাস্টার’ রাজনৈতিক থ্রিলার হলেও সিনেমায় নির্বাচনের রাজনীতির চেয়ে একজন জনপ্রতিনিধির ব্যক্তিগত জীবনের বিপর্যয়কে বেশি গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করেছেন সুমিত। “একজন জননেতার পারিবারিক জীবন একেবারেই অনাবিষ্কৃত একটি ক্ষেত্র। আপনি একটি দেশের কাছে নায়ক হতে পারেন, কিন্তু নিজের ডিনার টেবিলে হয়ে উঠতে পারেন একজন অপরিচিত মানুষ- এই দ্বন্দ্বটাই আমাকে টেনেছে।”

‘মাস্টার’ ছবিতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু ও শরীফ সিরাজ প্রমুখ। ‘মাস্টার’ ছবিটির চিত্রনাট্য সহ-রচনা, পরিচালনা ও প্রযোজনাও করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত নিজেই। –ভ্যারাইটি

Tags: আজমেরী হক বাঁধনচলচ্চিত্র উৎসবজাকিয়া বারী মমনাসিরউদ্দিন খাননোনাজলের কাব্যপ্রিমিয়ারমাস্টাররটারডামরেজওয়ান শাহরিয়ার সুমিতলিড বিনোদনসিনেমা
Previous Post

ঢাকায় তাপমাত্রা সামান্য বাড়ার আভাস

Next Post

শবে-বরাতে ঢাকায় আতশবাজি ও ফানুস নিষিদ্ধ

Next Post
ছবি: সংগৃহীত

শবে-বরাতে ঢাকায় আতশবাজি ও ফানুস নিষিদ্ধ

পিঁপড়ার মতো রঙিন পিঁপড়া, সচেতনতা বার্তা বোঝায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যান্সার প্রতিরোধে সংসদে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT