চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্র-জনতার আন্দোলনে ১৫ মামলার চার্জশিট দাখিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:56 পূর্বাহ্ন 29, জুলাই 2025
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
বিক্ষোভকারীরা রাস্তায় জমায়েত, পুলিশ মোতায়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের করা মামলাগুলোর মধ্যে ১৫টির তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করেছে বাংলাদেশ পুলিশ।

এই মামলাগুলোর মধ্যে পাঁচটি হত্যা মামলা ও দশটি অন্যান্য ধারায় মামলা।

সোমবার রাতে বিষয়টি জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি,গণমাধ্যম) ইনামুল হক সাগর।

তিনি জানান, চার্জশিট দেওয়া পাঁচটি হত্যা মামলার মধ্যে তিনটি শেরপুর জেলায়, একটি কুড়িগ্রাম জেলায় এবং একটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এলাকায় রুজু হয়।

অন্যদিকে, দশটি অন্যান্য মামলার মধ্যে একটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের, একটি বরিশাল মেট্রোপলিটন পুলিশের এবং তিনটি চাঁপাইনবাবগঞ্জ জেলার। সিরাজগঞ্জে দায়ের হয় দুটি এবং পাবনায় একটি মামলা। এছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অধীনে তদন্তাধীন আরও দুটি মামলার চার্জশিটও দাখিল করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দায়ের হওয়া প্রতিটি মামলার তদন্ত সঠিক ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সরাসরি তদারক করছেন।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, এখনো যেসব মামলার তদন্ত শেষ হয়নি, সেগুলো দ্রুত সম্পন্ন করে দোষীদের বিচারের আওতায় আনতে বাহিনী সচেষ্ট রয়েছে।

Tags: ছাত্র-জনতার আন্দোলনজুলাই গণঅভ্যুত্থান বার্ষিকী
Previous Post

‘পিআর পদ্ধতি না বুঝলে রাজনীতি করতে আসছেন কেন?’

Next Post

মাইলস্টোনে দগ্ধ ২৭ শিশুর মধ্যে তিনজন আইসিইউতে

Next Post
বাংলাদেশের একজন নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস্টোনে দগ্ধ ২৭ শিশুর মধ্যে তিনজন আইসিইউতে

বিভিন্ন দেশের ব্যাংকনোটের ছবি, অর্থনৈতিক সংবাদে ব্যবহৃত. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইয়ের ২৭ দিনে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT