চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধারাভাষ্যে আর দেখা যাবে না ইয়ান চ্যাপেলকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:27 অপরাহ্ন 15, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইয়ান চ্যাপেল ধারাভাষ্যরত, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার হয়ে শেষবার মাঠে নেমেছিলেন ১৯৮০ সালে। পরে ব্যাট হাতে আর না নামলেও মাঠেই থেকেছেন, মাইক হাতে। ধারাভাষ্য দিয়েছেন সব মিলিয়ে ৪৫ বছর। সেই ক্যারিয়ারেরও ইতি টানলেন ইয়ান চ্যাপেল।

ধারাভাষ্য থেকে সরে যাওয়ার কথা সোমবার অস্ট্রেলিয়ান গণমাধ্যমে জানিয়েছেন ৭৮ বছর বয়সী চ্যাপেল। অজিদের সাবেক অধিনায়ক ধারাভাষ্য ও ক্রিকেট নিয়ে বিভিন্ন বিষয়ে খোলামেলা কথাও বলেছেন বিদায়বেলায়।

‘আমার মনে আছে সেদিনের কথা, যখন ক্রিকেট থেকে সরে গিয়েছিলাম। হঠাৎ ঘড়ি দেখলাম এবং ঘড়িতে তখন ৫টা ১১ বাজে। মনে মনে বললাম, আমার এখন যাওয়া উচিত।’

‘জীবনে সবসময় সহজ কাজগুলো খুঁজতাম। যখনই ধারাভাষ্যের ব্যাপারটা সামনে আসে, এটা নিয়ে অনেক চিন্তাভাবনা করি। কয়েক বছর আগে আমার একটা স্ট্রোক হয়। ভাগ্যক্রমে বেঁচে গেলেও তখন থেকে সবকিছু অনেক কঠিন হয়ে যায়।’

খেলোয়াড়ি জীবনে ৭৫ টেস্টে খেলেছেন চ্যাপেল। ৪২ গড়ে ৫,৩৪৫ রান করেছেন ডানহাতি ব্যাটার। ১৬টি ওয়ানডেতে ৬৭৩ রান করেছেন।

৩০ টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেয়া চ্যাপেল অজি চ্যানেল নাইনে ৩০ বছরের মতো ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করে ইতি বললেন।

Tags: অস্ট্রেলিয়াচ্যানেল নাইনচ্যাপেলধারাভাষ্যলিড স্পোর্টস
Previous Post

রাজধানীতে বিআরটি প্রকল্পের গার্ডার ধসে নিহত ৩

Next Post

আসছে ‘বিউটি সার্কাস’, পরিচালক বললেন ‘থ্রিল অনুভব করছি’

Next Post
বিউটি সার্কাসের পারফর্মার ও দর্শকদের ছবি, বাংলাদেশি বিনোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে 'বিউটি সার্কাস', পরিচালক বললেন ‘থ্রিল অনুভব করছি’

ভারতীয় ক্রিকেটাররা উল্লাসে ভাসছেন, পাকিস্তানের বিপক্ষে জয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধোনির পরামর্শে পাকিস্তানের বিপক্ষে সফল হরভজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT