মহান বিজয় দিবস উপলক্ষে বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ নাটক ‘ডাক্তার বাড়ি’ নির্মাণ করছেন নির্মাতা অরুণ চৌধুরী। নাটকটির শুটিং চলছে। মুক্তিযুদ্ধের সময় একটি বাড়ির আত্মত্যাগ তুলে ধরা হয়েছে এই নাটকটিতে। বিশেষ নাটক ‘ডাক্তার বাড়ি’ চ্যানেল আই পর্দায়, ওটিটি প্ল্যার্টফম আইস্ত্রিন ও ডিজিটাল প্ল্যার্টফমেও প্রচার করা হবে।








