চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাব্বিশ পেরিয়ে সাতাশ বছরে চ্যানেল আই, জন্মদিনে যেসব আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:59 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ, বিনোদন
A A
চ্যানেল আই ২৬ বছর পূর্তি লোগো, বাংলাদেশি টেলিভিশন চ্যানেল. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাব্বিশ পেরিয়ে ২৭-এ চ্যানেল আই

দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট চ্যানেল, চ্যানেল আই পথচলার ছাব্বিশ বছর পার করে এবার পা রাখতে চলেছে সাতাশ বছরে। পেশাদারিত্ব, নতুনত্ব, সৃজনশীলতা ও তারুণ্যের জয়গান গেয়ে চ্যানেল আই-এর অভিযাত্রা। সাতাশ বছরে এসে চ্যানেল আইয়ের স্লোগান ‘আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই ২৭-এ’।

এদেশের টেলিভিশনের ইতিহাসে ১৯৯৯ সালের ১ অক্টোবর পথচলা শুরু হয় চ্যানেল আই-এর। মানুষ যা দেখতে চায়, যা শুনতে চায়, যা উপলব্ধি করতে চায় তা নিয়েই চ্যানেল আই-এর পথচলা।

পর্দাজুড়ে জন্মদিনের আয়োজন

চ্যানেল আই-এর ২৭ বছরে পদার্পণ উপলক্ষে এ বছর চ্যানেল আই প্রাঙ্গণে থাকছে না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেক কাটার আয়োজন। তবে বর্ণিল বর্ণাঢ্য আয়োজনে পর্দাজুড়ে থাকবে জন্মদিনের উচ্ছ্বাস। পথচলার প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে থাকবে আজকের সংবাদ পত্র বিশেষ পর্ব।

চ্যানেল আই অনলাইন নিউজ শোতে অতিথি ও উপস্থাপিকা আলোচনায় ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সকাল সাড়ে ৭টায় ‘গান দিয়ে শুরু সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী ফেরদৌস আরা, রফিকুল আলম, আবিদা সুলতানা এবং অণিমা রায়। সকাল সাড়ে ৯টায় থাকছে ‘সংবাদপত্রে বাংলাদেশ’ এর বিশেষ পর্ব। সকাল ১০টায় প্রচার হবে জিল্লুর রহমানের উপস্থাপনায় ‘তৃতীয়মাত্রা’র বিশেষ পর্ব, সকাল ১১টা ৫ মিনিটে শাইখ সিরাজ পরিকল্পনা ও পরিচালনায় ‘আলোছায়ার শ্বেতপত্র’, ১২টা ৫ মিনিটে বিশেষ তারকা কথন অতিথি হিসেবে থাকবেন লাক্স চ্যানেল আই সুপারস্টার মেহজাবীন, আড়াইটায় অনন্য মামুন পরিচালিত চলচ্চিত্র ‘দরদ’।

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অতিথি ও উপস্থাপিকা আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকেল সাড়ে ৫টায় হাশিম মাহমুদ-এর মায়ের জন্য গান, কোক স্টুডিওতে মাকে সঙ্গে নিয়ে হাশিম মাহমুদ যে তিনটি গান গেয়েছিলেন সেগুলো হচ্ছে ফুল ফুটেছে গন্ধে, সাদা সাদা কালা কালা এবং বাজি গানটি পরিবেশিত হবে এই অনুষ্ঠানের উপস্থাপনায় আফসানা মিমি, পরিচালনায় আনন্যা রুমা।

চ্যানেল আই এর ২৬তম বার্ষিকী উদযাপন, অনুষ্ঠানে অতিথি ও দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘সেই টেলিভিশন এই টেলিভিশন’ রাজু আলীমের প্রযোজনায় উপস্থাপনা করেছেন আফজাল হোসেন। অতিথি থাকবেন তারিক আনাম খান, মোহসিনুল হাকিম, ড. জালালউদ্দিন।

রাত ৭টা ৫০ মিনিটে সৈয়দ শাকিল পরিচালিত বিশেষ নাটক ‘ফরেস্ট হিলের এক দুপুরে’। রাত ৯টা ৪০ মিনিটে থাকছে ‘ফার্স্ট টেপ’, ১৯৯৯ সালের ১ অক্টোবর সন্ধ্যা ৬ টায় চ্যানেল আইয়ের ট্রান্সমিশন শুরুর প্রথম টেপ নিয়ে শাইখ সিরাজ-এর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘ফার্স্ট টেপ’, এই অনুষ্ঠানে যারা কথা বলেছেন ইমদাদুল হক মিলন, গীতালি হাসান, নিমা রহমান, ঈশিতা, আগুন, আবদুন নূর তুষার, মেহরিন ভূঁইয়া, রম্য রহিম, রুমা এবং শুভ।

চ্যানেল আই অনলাইন এর ২৫ বছর উদযাপন অনুষ্ঠানে উপস্থাপক।. Channel i News - চ্যানেল আই নিউজ

১ অক্টোবর রাত ১০টা ২০ মিনিটে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা ও উপস্থাপনায় জন্মদিনের বিশেষ অনুষ্ঠান ফিরে দেখা প্রকৃতি ও জীবন। দুই পর্বের এ অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব প্রচারিত হবে ২ অক্টোবর রাত ১০ টা ১৫ মিনিটে। রাত ১২টা ০৫ মিনিটে আজকের সংবাদ পত্র বিশেষ পর্ব। এছাড়াও জন্মদিনের আগে ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে প্রয়াত শিল্পীদের গান নিয়ে বিশেষ অনুষ্ঠান যে গান গেয়েছিলেম। প্রয়াত শিল্পীদের গাওয়া গান দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।

যাদের গান থাকছে-কলিম শরাফী, সন্‌জীদা খাতুন, সোহরাব হোসেন, শাহনাজ রহমতউল্লাহ, সুবীর নন্দী, শাম্মী আক্তার, ইন্দ্রোমোহন রাজবংশী, আজম খান, ফিরোজা বেগম, ফকির আলমগীর, আবদুল জব্বার, আইয়ুব বাচ্চু, অজিত রায়, এন্ড্রু কিশোর, ফরিদা পারভীন।

দুজন মানুষ নদীর পাশে কথা বলছে, প্রকৃতি পরিবেশে সুন্দর দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

অপু মাহফুজের উপস্থাপনায় তারকা কথনের বিশেষ পর্ব তারায় তারায় তারকা কথন পরিচালনায় আমিনুল ইসলাম রাজু। চ্যানেল আইয়ের আর্কাইভ থেকে তারকা কথনের চুম্বক অংশ নিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠানটি। অতিথি হিসেবে থাকবেন খায়রুল আলম সবুজ, বিদ্যা সিনহা মিম, ইমরান মাহমুদুল ও কর্ণিয়া।

Tags: বিশেষ আয়োজন
Previous Post

ভারতে পালানোর সময় গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা দর্শনায় গ্রেপ্তার

Next Post

আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই সাতাশে

Next Post
চ্যানেল আই অনলাইন এর ২৭ বছর উদযাপন উপলক্ষে রঙিন ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই সাতাশে

ভারতীয় ক্রিকেটাররা উল্লসিত, শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কাকে ৫৯ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT