চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সবচেয়ে বড় সংগীত রিয়েলিটি শো’র অডিশন এবার ঢাকায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:36 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
সিলেট থেকে শুরু হচ্ছে ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ’ অডিশন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট, চট্টগ্রাম, রংপুর ও রাজশাহীর পর এবার দেশের সবচেয়ে বড় সংগীত রিয়েলিটি শো ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ’র সিজন-৭ এর প্রাথমিক বাছাই পর্ব শুরু হচ্ছে ঢাকা এবং ময়মনসিংহ বিভাগে।

আয়োজকরা জানিয়েছেন, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রাথমিক অডিশন একইসাথে ঢাকায় অনুষ্ঠিত হবে। এই দুই বিভাগের আগ্রহী প্রতিযোগীদের অডিশনের জন্য শুক্রবার সকাল ৯টায় চ্যানেল আই প্রাঙ্গণে [৪০ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণী, তেজগাঁও, ঢাকা-১২০৮] স্বসশীরে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এমনটাই জানিয়েছেন সেরাকণ্ঠের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন। তিনি জানান, যারা ইতোমধ্যে অডিশনের জন্য রেজিট্রেশন করেছেন তারা সহ যারা রেজিস্ট্রেশন করেননি তারাও ভেন্যুতে এসে রেজিস্ট্রেশন করে অংশ নিতে পারবেন।

তিনি আরও জানান, অডিশন ও প্রাথমিক বাছাইপর্বের বিচারকার্যে কারা বিচারক হবেন সেটি স্বচ্ছতার কারণে গোপন রাখা হচ্ছে।

গত ২৯ নভেম্বর থেকে ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ’র সিজন-৭ এর ঘোষণার পরই শুরু হয় রেজিস্ট্রেশন। ডিসেম্বরের শেষ সপ্তাহে উত্তর আমেরিকার প্রতিযোগীরা অডিশনে অংশ গ্রহণ করেন। আয়োজকরা জানান, এবারের আসরে বয়সের বাধ্যবাধকতা না থাকায় প্রতিযোগীরা রীতিমত হুমড়ি খেয়ে অংশ নিচ্ছেন।

‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’ এর প্রধান বিচারক ও কিংবদন্তী শিল্পী রুনা লায়লা, রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

এবারের আয়োজন নিয়ে ইজাজ খান স্বপন জানান, প্রতিভাবান শিল্পী খুঁজে বের করতে সেরাকণ্ঠের ঝুড়ি নেই। এরআগে ৬টি সিজনে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিল্পীদের তুলে এনে প্লাটফর্ম দিয়েছে চ্যানেল আই।

২০১৭ সালের পর বিরতি কাটিয়ে সেরাকণ্ঠ’র আয়োজনটি স্বরূপে ফিরছে, এজন্য ঐক্যডটকমডটবিডি’কে ধন্যবাদ জানাই। এমন আয়োজনে তাদেরকে পাশে পাওয়া আনন্দের।

Tags: চট্টগ্রামচ্যানেল আইচ্যানেল আই সেরাকণ্ঠময়মনসিংহরংপুররাজশাহীলিড বিনোদনসংগীতসিলেটসেরাকণ্ঠ
Previous Post

অস্ট্রেলিয়ান ডলারে থাকছে না রানি এলিজাবেথের ছবি

Next Post

সাফের খেলা দেখা যাবে না টিভিতে, সম্প্রচারে ইউটিউব

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফের খেলা দেখা যাবে না টিভিতে, সম্প্রচারে ইউটিউব

প্রভাসের চরিত্রের দৃশ্য, বন্দুক হাতে, শহরের অন্ধকারে. Channel i News - চ্যানেল আই নিউজ

'বাহুবলী'র মতোই দুই পর্বে আসবে প্রভাস-দীপিকার ‘প্রজেক্ট কে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT