চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুব্রতর গোলে কোয়ার্টার ফাইনালে চ্যানেল আই

কুল-বিএসজেএ মিডিয়া কাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:11 অপরাহ্ন 29, মে 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা বিজয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত কুল-বিএসজেএ মিডিয়া কাপে কোয়ার্টার ফাইনালে উঠেছে চ্যানেল আই। শেষ ষোলোর খেলায় দৈনিক সমকালের বিপক্ষে নেমে ১-০ গোলে জিতেছে মিডিয়াপাড়ার জায়ান্ট দলটি। ম্যাচের একমাত্র গোলটি করেছেন সুব্রত গাইন।

কোয়ার্টার ফাইনালে ঢাকা ট্রিবিউনের মুখোমুখি হবে চ্যানেল আই। শেষ ষোলোর লড়াইয়ে ডেইলি স্টারকে হারিয়ে শেষ আটে খেলা নিশ্চিত করেছে তারা। ১-১ গোলে সমতায় নির্ধারিত সময় শেষের পর টাইব্রেকারে ডেইলি স্টারকে ৩-২ গোলে হারায় দলটি।

পুরো ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন চ্যানেল আইয়ের আবদুল্লাহ আল নওফেল হাদি। তার অ্যাসিস্টে ম্যাচের একমাত্র গোলটি করেন সুব্রত। জয়ে আসরে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখল চ্যানেল আই।

পল্টনের আউটার স্টেডিয়াম মাঠে খেলতে নেমে প্রথমার্ধ গোলশূন্য ড্র ছিল। প্রথমার্ধে চ্যানেল আইয়ের দুটি শট বারে লাগলে গোলবঞ্চিত হয় তরিকুল ইসলাম মাসুমের দল। তবে দ্বিতীয়ার্ধে ভুল করেননি মিলন-তপনরা। সমকালকে ১-০ গোলে হারিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেন তারা।

গ্রুপপর্বে নকআউট খেলার প্রথমদিনে দৈনিক ইত্তেফাককে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল ঐতিহ্যবাহী চ্যানেলটি। রাহুল রায়ের অ্যাস্টিস্টে গোল দুটি করেছিলেন স্ট্রাইকার মিলন মল্লিক।

Tags: চ্যানেল আইবিএসজেএমাসুমমিলনলিড স্পোর্টসসমকালসুব্রতহাদি
Previous Post

নগর ভবনে ইশরাকের সমর্থকদের অবস্থান

Next Post

ইশরাকের শপথের সাংবিধানিক সিদ্ধান্তের এখতিয়ার ইসি’র বলে আপিল বিভাগের আদেশ

Next Post
ইশরাকের শপথের বিষয়ে সাংবিধানিক সিদ্ধান্তের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইশরাকের শপথের সাংবিধানিক সিদ্ধান্তের এখতিয়ার ইসি’র বলে আপিল বিভাগের আদেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে মাহাথিরের শুভেচ্ছা বিনিময়, বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্বের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহাথিরকে ১০০তম জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT