চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঙালিনী সুফিয়ার পাশে চ্যানেল আই

প্রথম আলোতে সংবাদ প্রকাশের পর সহায়তা পেলেন কাঙালিনী সুফিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:40 অপরাহ্ন 20, মার্চ 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A

“খাওনের টাকা নেই, ওষুধ কিনব কই থাইকা’’, কষ্টে আছেন কাঙালিনী সুফিয়া’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছিল দৈনিক প্রথম আলো।

সংবাদটি নজরে আসার পর কাঙালিনী সুফিয়াকে অর্থসহায়তা দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। তার হাতে নগদ এক লাখ টাকা তুলে দেওয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রথম আলো।

ফরিদুর রেজা সাগরের পক্ষে প্রথম আলো কার্যালয়ে এই অর্থ তুলে দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।

এ সময় উপস্থিত ছিলেন কাঙালিনী সুফিয়ার মেয়ে পুষ্প বেগম, নাতনি শিল্পী আক্তার ও প্রথম আলোর হেড অব কালচার অ্যান্ড এন্টারটেইনমেন্ট মাসুম অপু।

কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন কাঙালিনী সুফিয়া। প্রতি মাসে ৮ থেকে ১০ হাজার টাকার ওষুধ প্রয়োজন। চিকিৎসার ব্যয়ভার মেটাতে পারছেন না তিনি।

নগদ এক লাখ টাকা পাওয়ার পর কাঙালিনী সুফিয়া বললেন, ‘টাকাটা পেয়ে খুব উপকার হলো। এই টাকা দিয়ে ওষুধ কিনব। বাড়িভাড়া দেব। ঈদের কেনাকাটা করব।’

এককালীন এক লাখ টাকা ছাড়াও চ্যানেল আই’র পক্ষ থেকে কাঙালিনী সুফিয়াকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে সম্মানী ভাতাও দেওয়া হবে।

‘বুড়ি হইলাম তোর কারণে’সহ বেশ কয়েকটি গান গেয়ে পরিচিতি পেয়েছেন কাঙালিনী সুফিয়া। গানের সঙ্গেই আজীবন থাকতে চান, নিয়মিত শো করতে চান।

তবে শরীর আগের মতো সায় দেয় না। বছর তিনেক ধরে হাঁটাচলার জন্য লাঠির ওপর নির্ভর করতে হয় তাকে। তিনি পরিবার নিয়ে সাভারের উত্তর জামসিং এলাকার ভাড়া বাসায় থাকেন তিনি।

দেনা মেটাতে কয়েক বছর আগে সাভারের পূর্ব জামসিং এলাকার নিজের বাড়ি বিক্রি করে দেন কাঙালিনী সুফিয়া।

Tags: আনিসুল হককাঙালিনী সুফিয়াচ্যানেল আই
Previous Post

সাবেক মন্ত্রী-এমপি ও সাধারণ কয়েদিদের জন্য ঈদে কারাগারে নানা আয়োজন

Next Post

আল-আকসায় ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা!

Next Post

আল-আকসায় ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা!

অসহায় সেলিনা’র পরিবারকে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT