চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড’র দ্বিতীয় আসর মার্চে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:37 অপরাহ্ন 04, অক্টোবর 2021
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার আয়োজনে ব্যাপক সাড়া পাওয়ার পর দ্বিতীয়বারের মত শুরু হলো ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড’ এর কার্যক্রম। আইসিটি ডিভিশনের পৃষ্ঠপোষকতা ও নিবেদনে এবারের অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ‘স্ন্যাককিপার’, পাওয়ার্ড বাই ঐক্য ডট কম ডট বিডি। 

গত বছর প্রথমবারের মত ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে কেন্দ্র করে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি শুরু করে চ্যানেল আই। প্রথম আয়োজনে অনলাইন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাপক সারা ফেলে অনুষ্ঠানটি।

জুড়ি বোর্ডের বিচারে ও দর্শকদের অনলাইন ভোটের মাধ্যমে প্রথম আসরে মোট ২৩টি ক্যাটাগরিতে প্রদান করা হয় এ পুরস্কার। এবারও চ্যানেল আই চত্বরে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। পুরস্কার প্রদানের পাশাপাশি পুরো অনুষ্ঠানজুড়ে থাকবে নানা ধরনের বিনোদনমূলক পরিবেশনা।

এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে সোমবার (৪ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, আইসিটি ডিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, স্ন্যাককিপারের ব্যবস্থপনা পরিচালক সোহেল ইবনে সাত্তার। এছাড়া ভিজুয়্যালি অংশ নেন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আক্তার রেনী।

সংবাদ সম্মেলনে অনুষ্ঠানটি সম্পর্কে শাইখ সিরাজ বিস্তারিত জানান। এ সময় তিনি বলেন, ২০২১ এর ১ জানুয়ারি থেকে ২০২১ এর ৩১ ডিসেম্বর পর্যন্ত ডিজিটাল প্লাটফর্মে সম্প্রচারিত নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র, সংগীতসহ অন্যান্য ক্যাটাগরি থেকে অ্যাওয়ার্ডের ক্যাটাগরিগুলো নির্বাচিত করা হবে। যা ২০২২ সালের মার্চের কোনো এক সময়ে অ্যাওয়ার্ডটি প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশের উন্নয়নে আইসিটি ডিভিশন সূচনা থেকেই অগ্রগামী ভূমিকা পালন করে যাচ্ছে। তারুণ্য নির্ভর এই অনুষ্ঠানে আইসিটি ডিভিশনের সম্পৃক্ততা নিঃসন্দেহে তরুণদের বিশেষভাবে অনুপ্রাণিত করবে। সেই সাথে অনুষ্ঠানটিকে নিয়ে যাবে অনন্য এক উচ্চতায়।

অনুষ্ঠানে সম্পৃক্ততা সম্পর্কে স্ন্যাককিপারের ব্যবস্থপনা পরিচালক সোহেল সাত্তার চ্যানেল আই ও আইসিটি ডিভিশনকে ধন্যবাদ জানান। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পর্ক-এর ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ এবং ভিজ্যুয়াল মাধ্যমে ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আক্তার রেনী।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেকপর্ক-এর পরিচালক (টেকনিক্যাল) সৈয়দ জহিরুল ইসলাম, সহকারী পরিচালক (সংগ্রহ) মো. মাহফুজুল কবির এবং মার্কেটিং কনসালটেন্ট তামজিদ বিন আহমেদ।

Tags: অনলাইনঅ্যাওয়ার্ডচলচ্চিত্রচ্যানেল আইজুনায়েদ আহমেদ পলকটাইটেলটেলিফিল্মডিজিটাল প্লাটফর্মনাটকলিড বিনোদনসংগীত
Previous Post

প্রধানমন্ত্রীর প্রশ্ন, জনগণ বিএনপিকে ভোট দেবে কেন?

Next Post

বাবরের অবৈধ সম্পদ অর্জন মামলার রায় ১২ অক্টোবর

Next Post
নিহত হাফিজুর রহমানের নামে বোর্ডের নামফলক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবরের অবৈধ সম্পদ অর্জন মামলার রায় ১২ অক্টোবর

বাংলাদেশে করোনার কারণে মানুষের স্বাস্থ্যবিধি মানা ও ভিড় নিয়ন্ত্রণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আজ ১৮ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT