চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর নতুন সিজনে দুই চমক

ভাষার মাসে হবে নতুন সিজনের গ্র্যান্ড ফিনালে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:58 অপরাহ্ন 16, মে 2024
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী অতিথিরা আলোচনা সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অপেক্ষার পালা শেষ। শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এর ৬ষ্ঠ বর্ষের আয়োজন। বড় কলেবরের এই আয়োজনের বিস্তারিত তুলে ধরতে চ্যানেল আই স্টুডিওতে হয়ে গেল সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মমদ নূরুল হুদা, বিশেষ অতিথি ছিলেন নাট্যজন মামুনুর রশীদ, রিয়্যালিটি শোয়ের স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি এবং ইমাদ ইস্পাহানি।

এছাড়াও ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর তিন বিজ্ঞ বিচারক কথাসাহিত্যিক আনিসুল হক, অভিনয়শিল্পী ও নাট্যজন ত্রপা মজুমদার এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর।

সংবাদ সম্মেলনে নতুন সিজনের বিষয় নিয়ে কথা বলেন ইস্পাহানি টি এর মহাব্যবস্থাপক ওমর হান্নান। এবারের সিজনে নতুন কী চমক থাকছে এ বিষয়ে তিনি বলেন, ২০১৭ সালে অনুষ্ঠানটি আমরা শুরু করলেও করোনার কারণে মাঝখানে দীর্ঘ বিরতি ছিলো। গত বছর যখন আমরা আবারও আয়োজন করি, তখন সন্দেহ ছিল অনুষ্ঠানটির জনপ্রিয়তা ভাটা পড়ে কিনা! কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে অনুষ্ঠানটির জনপ্রিয়তা আরো দ্বিগুণ বেড়ে যেতে দেখেছি।

তিনি বলেন, এবারের ইস্পাহানি বাংলাবিদ এর সিজনে দুটি বড় চমক রয়েছে। তার একটি হলো, এবারের ইস্পাহানি বাংলাবিদকে আমরা নিয়ে যাচ্ছি দেশের বাইরে। ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাছাইয়ের মাধ্যমে আমরা প্রতিযোগী নিয়ে আসবো। এপাড় বাংলা, ওপাড় বাংলা- সব মিলিয়ে আমরা সেরা বাংলা ভাষাভাষিকে নিয়ে আসবো একই ছাদের নিচে। আর দ্বিতীয় চমক, এবারের ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর গ্র্যান্ড ফিনালে হবে ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিনে। অর্থ্যাৎ ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি।

অনুষ্ঠানটি নিয়ে সংবাদ সম্মেলনে শাইখ সিরাজ জানান, ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ অনুষ্ঠানটিকে আমি ব্যক্তিগতভাবে আইকনিক একটি অনুষ্ঠান মনে করি। টেলিভিশন না দেখার এই সময়ে এখনো যারা কিছু অনুষ্ঠান টেলিভিশনেই দেখেন, ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ তেমনি একটি অনুষ্ঠান। প্রতিবারই খেয়াল করছি, এই অনুষ্ঠানটির কলেবর বৃদ্ধি পাচ্ছে। এবারতো দেশের বাইরের প্রতিযোগীদেরও যুক্ত করা হচ্ছে। সবকিছু মিলিয়ে সত্যিই এটি দৃষ্টান্তমূলক অনুষ্ঠান। চ্যানেল আই এমন অনুষ্ঠান সম্প্রচার করতে পেরে সম্মানিত। কেননা চ্যানেল আই নিজেও বাংলা ভাষার চর্চা করে। বাংলাকে তুলে ধরে। বাংলার যতো ধরনের উৎসব, সবই চ্যানেল আই ধারণ করার সাথে দর্শকের সামনেও তুলে ধরে।

‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর তিন বিচারক

নাট্যজন মামুনুর রশীদ বলেন, বাংলা ভাষার যে শক্তি সেটা আমরা জানি। কিন্তু এটা যে কতো শক্তিশালী, সেটা আমাদের ছাত্রছাত্রীদের জানা দরকার। আমাদের ভাষা নস্যাৎ করে দিতে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু বাংলার এমন শক্তি যে কেউ পেরে উঠতে পারেনি। চ্যানেল আই ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর মাধ্যমে ভাষার নন্দনতাত্ত্বিক যে কাজ শুরু করেছে, আমি আশা করবো- দীর্ঘদিন তা চলবে। এসময় বাংলা ভাষা নিয়ে চ্যানেল আইয়ের ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ উদ্বোধন ঘোষণা করেন কবি নূরুল হুদা।

সব শেষে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এর ৬ষ্ঠ বর্ষে যারা অংশ গ্রহণ করতে আগ্রহী তাদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, বৃহস্পতিবার (১৬ মে) থেকেই শুরু হচ্ছে নিবন্ধন প্রক্রিয়া। বাংলাদেশের ৮টি বিভাগ এবং কুমিল্লা অঞ্চলের সকল বিদ্যালয়ে এই খবর পৌঁছে দিবে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর স্বেচ্ছাসেবীরা। বিস্তারিত জানতে চোখ রাখতে হবে চ্যানেল আই-এর পর্দায় এবং ইস্পাহানি মির্জাপুর চা-এর ফেসবুক পেজে।

Tags: ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদচ্যানেল আইনতুন সিজননূরুল হুদাবাংলাবিদলিড বিনোদনশাইখ সিরাজসিজন
Previous Post

ট্রেনে কাটা পড়ে স্কুল ছাত্রীর মৃত্যু, ট্রেন আটকে বিক্ষোভ

Next Post

স্কুলে সহপাঠীদের ক্রমাগত জ্বালাতনে শিশুর আত্মহত্যা

Next Post
সন্তানের হাসি ও আনন্দের ছবি, স্কুলে সহপাঠীদের জ্বালাতনের প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুলে সহপাঠীদের ক্রমাগত জ্বালাতনে শিশুর আত্মহত্যা

বক্তব্য প্রদান অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা ও উপস্থিত দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ

'ডোনাল্ড লুর বক্তব্যের পর বিএনপি মহাসচিবের বক্তব্যের কোনো মূল্য নেই'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT