চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই হোক সবার বন্ধু: ফরিদুর রেজা সাগর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:06 পূর্বাহ্ন 01, অক্টোবর 2023
in বাংলাদেশ
A A

চ্যানেল আই’য়ের ২৫ বছরে পদার্পণ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেছেন, ঢাকায় উপমহাদেশের প্রথম টেলিভিশনের ৫৮ বছর এবং চ্যানেল আইয়ের ২৫ বছরে প্রত্যাশা, আমাদের টেলিভিশন হোক সবার বন্ধু।

শুভেচ্ছাপত্রে তিনি লিখেছেন, একজন শিপলুর কথা বলি। শিপলুর বয়স এখন কত? ত্রিশ পার হয়ে গেছে। পড়াশোনা করেছে। শিপলু এখন কাজ করেন টেলিভিশনে। তবে কোনো টেলিভিশনে চাকরি করেন না। শিপলুর জীবনে অনেক ঘাত প্রতিঘাত গেছে। কিন্তু তাকে সবসময় উৎসাহ দিয়েছে টেলিভিশনের একটি চরিত্র মানুষ। তাকে বাস্তবে দেখেছে সে অনেক পরে। যদিও মানুষটির সঙ্গে তার পরিচয় ছোটবেলা থেকে।

সেই মানুষটির নাম ম্যাকগাইভার। টেলিভিশনের এক সময়কার দুর্দান্ত জনপ্রিয় এক সিরিজের নায়কের নাম ম্যাকগাইভার। ম্যাকগাইভার দেখে শিপলু জীবনের সব প্রতিকূলতা কাটিয়ে বড় হয়েছে। উৎসাহ পেয়েছেন ম্যাকগাইভারের কাছ থেকে।

পড়াশোনা শেষ করে কাজ করেছে বিভিন্ন চ্যানেলে। সে বিদেশি ছবি সরবরাহ করেন। এই বিদেশি ছবি সরবরাহ করতে গিয়ে সে বিদেশ থেকে ম্যাকগাইভারও নিয়ে এসেছে। কিন্তু আজ পর্যন্ত ম্যাকগাইভারকে কোনো চ্যানেলে দেখানোর জন্য দেননি। নিজে নিজে ম্যাকগাইভারের মতোই সে কাজ করে যাচ্ছে মানুষের উপকারের জন্য। শিপলু আমাদের দেশের আঠারো কোটি মানুষের একজন।

আজকে চ্যানেল আইয়ের ২৫ বছরে বলতে পারি অন্তত একজন মানুষ তার জীবন নির্ধারণ করে। টেলিভিশনকে ভালোবেসে জীবনকে পরিচালিত করেছে। এবং এখন পর্যন্ত আমার ধারণা শিপলু একা নয়, এই সংখ্যা অনেক। যারা টেলিভিশনের ম্যাকগাইভার বা অনেক চরিত্র বুকের মধ্যে রেখে এগিয়ে যাচ্ছে জীবনের কঠিন পথে।

প্রসঙ্গক্রমে বলতে পারি, একজন আবদুল্লাহ আবু সায়ীদ, মমতাজউদদীন আহমদ, জামিল চৌধুরী, ডা. বদরুদ্দোজা চৌধুরী, আসাদুজ্জামান নূর, মুস্তাফা মনোয়ার, মেয়র আনিসুল হক, শাইখ সিরাজ, ফেরদৌসী রহমান কিংবা ফেরদৌসী মজুমদার, রেজওয়ানা চৌধুরী বন্যা, জুয়েল আইচ, হানিফ সংকেত, সুবর্ণা মুস্তাফা, আফজাল হোসেন প্রত্যেকের জীবনে সফল হওয়ার পেছনে রয়েছে টেলিভিশন। তাদের পেশাগত পরিচয় ছাপিয়ে তারা মানুষের প্রিয়মুখ হয়ে উঠেছেন। তাদের বৃহত্তর জীবনের সাফল্যের পেছনে টেলিভিশনের ব্যাপক অবদান রয়েছে।

Tags: চ্যানেল আই ২৫
Previous Post

ছোট্ট পরিবার থেকে বিশ্বময় বাঙালির স্বপ্নের আলোকবিন্দুতে চ্যানেল আই: শাইখ সিরাজ

Next Post

গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রায় ‘চ্যানেল আই’ ইতিবাচক ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলার ঐতিহ্যবাহী পোশাকে, হাসিমুখে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রায় ‘চ্যানেল আই’ ইতিবাচক ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের রাষ্ট্রপতি পদের একজন কর্মকর্তা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রামীণ সংস্কৃতির প্রসারে চ্যানেল আইয়ের প্রচেষ্টা প্রশংসনীয়: রাষ্ট্রপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT