বাংলা ভাষায় টেলিভিশনে এক নতুন দিগন্ত শুরু করেছিল চ্যানেল আই। চ্যানেল আইয়ের জন্মদিন মানেই ভিন্ন কিছু। তবে এবারের জন্ম দিনে বিশেষ কোনো আয়োজন রাখা হয়নি। কাটা হয়নি জন্মদিনের কেকও। জন্মদিন আয়োজনের পুরো অর্থ এবং কর্মীদের একদিনের বেতন দেয়া হয়েছে ছাত্র জনতার আন্দোলনে আহত এবং বন্যার্তদের সহায়তায়।








