চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে আসছেন ‘নায়ক’ অপূর্ব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 অপরাহ্ন 20, জুন 2022
in বিনোদন
A A
নেতৃত্বের জন্য বক্তৃতা দিচ্ছেন অপূর্ব, ঈদ অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধু পর্দায় নয়, পর্দার বাইরেও সত্যিকারের নায়ক অপূর্ব। পথশিশুদের ইফতারসহ বিভিন্ন সময়ে মানবিকতার পরিচয় দেন এ অভিনেতা। তেমনই এক মানবিক ডাক্তার চরিত্রে অভিনয় করলেন ছোট পর্দার নামি তারকা অপূর্ব।

মাসরিকুল আলমের গল্পে এস আর মজুমদারের পরিচালনায় নির্মিত অপূর্ব অভিনীত এ নাটকের নাম ‘নায়ক’। যেখানে ডাক্তার চরিত্রে অভিনয় করেন অপূর্ব। তার বিপরীতে আছেন সাবিলা নূর। আরও আছেন সমু চৌধুরী, শাহবাজ সানিসহ অনেকে।

অপুর্ব ও তার সহকর্মী ঈদ অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ আসন্ন ঈদুল আযহায় চ্যানেল আই এর পর্দায় নাটকটি প্রচার হবে। এরপর পাওয়া যাবে চ্যানেল আইয়ের ইউটিউবেও।

নাটকের গল্পের ধারণা দিতে গল্পকার মাসরিকুল আলম জানান, একজন ডাক্তার শহরের লোভনীয় চাকরি ছেড়ে মফঃস্বলের মানুষের চিকিৎসায় নিজেকে বিলিয়ে দেন। মানুষের কল্যাণে বিলাসবহুল জীবন ছেড়ে পড়ে থাকেন নির্দিষ্ট অঞ্চলে।

ক্লিনিকে অতিরিক্ত ভাড়া, সরকারি অ্যাম্বলেন্স থেকে কমিশন বন্ধ, ভেজাল ঔষধ সবকিছুর বিরুদ্ধে সোচ্চারসহ বিভিন্ন অসঙ্গতি দূর করে সাধারণ মানুষের সেবা করতে থাকেন। এছাড়া গল্পের মধ্যে আরও সামাজিক সচেতনতার বার্তা থাকবে বলে জানা যায়।

তিনদিন শুটিংয়ের মাধ্যমে ইতোমধ্যেই অপূর্বর ‘নায়ক’ নাটকের শুটিং শেষ হয়েছে। একজন নায়ক হতে গেলে সিনেমা বা নাটকে নয়, বাস্তব জীবনে যে কেউ যে কোনো পেশায় থেকে ‘নায়ক’ হতে পারেন সেটাই অপূর্বর ‘নায়ক’ নাটকের মূল উপজীব্য।

‘নায়ক’ হতে যাচ্ছে মাসরিকুল আলমের গল্পে দ্বিতীয় নাটক। এর আগে তিনি ‘নতুন করে শুরু’ নাটকের গল্প লিখেছিলেন। বলেন, নায়ক অন্যরকম এক গল্পের নাটক। গল্পটি যখন সাজাই, শুরু থেকে এই চরিত্রে অপূর্ব ভাইকে দেখতে পাচ্ছিলাম। ঈদে প্রচারের পর নাটকটি নিয়ে দর্শক আলোচনা করবেন বলে আমরা বিশ্বাস করি। সেই সঙ্গে পাবেন সচেতনার ইতিবাচক বার্তা।

Tags: অপূর্বঈদের নাটকচ্যানেল আইডাক্তারনায়কপর্দাবাস্তবলিড বিনোদনশাহবাজসমু চৌধুরীসিনেমা
Previous Post

শনাক্ত বেড়ে ১০ দশমিক ৮৭ শতাংশ, মৃত্যু ১

Next Post

মধুচন্দ্রিমায় মত্ত নয়নতারা-বিগনেশ

Next Post
প্রেমিক যুগল প্রকৃতি ও শহরের সুন্দর দৃশ্যের মাঝে সময় কাটাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মধুচন্দ্রিমায় মত্ত নয়নতারা-বিগনেশ

ব্রাজিল ফুটবল দল বিশ্বকাপ জেতার পর উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বেশিরভাগ মানুষ ব্রাজিলকে ঈর্ষা করে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT