ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে আরও এগিয়ে নিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়বারে ব্যাপক সাড়া পাওয়ার পর চতুর্থবারের মতো শুরু হচ্ছে আইসিটি ডিভিশন প্রেজেন্টস ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৩’। এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ ও নির্মাতা মতিন রহমানসহ সংশ্লিষ্টজন।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান ডিজিটাল প্ল্যাটফর্ম বিস্তৃত হওয়ার কারণে এবারের আসরে ২১টি ক্যাটাগরি পরিবর্তে ২৬টি ক্যাটাগরি রাখা হয়েছে। নতুন ক্যাটাগরি হিসেবে যুক্ত হয়েছে বেস্ট ভ্লগ, ট্র্যাভেল ও লাইফস্টাইল কনটেন্ট, বেস্ট ফুড রিভিউ এন্ড রেসিপি কনটেন্ট, বেস্ট এন্টারটেইনমেন্ট, বেস্ট রিভিউ কনটেন্ট, বেস্ট এনিমেটর, বেস্ট এনিমেটেড কন্টেন্ট, বেস্ট অনলাইন র্জানালিস্ট ও বেস্ট এআই কন্টেন্ট।
জুরি বোর্ডের বিচারে ও দর্শকদের অনলাইন ভোটের মাধ্যমে এবার মোট ২৬টি ক্যাটাগরিতে প্রদান করা হবে পুরস্কার। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মদের ডিজিটালে আরও সমৃদ্ধ ও উৎসাহিত করতে এই পুরস্কারের আয়োজন করা হয়েছে।
ডিজিটাল অ্যাওয়ার্ড নিয়ে দেশে সবচেয়ে বড় আয়োজন আইসিটি ডিভিশন প্রেজেন্টস ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডসের সফলতা নিয়ে কথা বলেন আয়োজকরা।
আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে ডাব্লিউ ডাব্লিউ ডট চ্যানেল আই ডটকম ডট সিডিএমএ ওয়েবসাইটে কনটেন্টগুলো জমা দিতে হবে।
আইসিটি ডিভিশনও চ্যানেল আইয়ের তত্ত্বাবধায়নে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বেস্ট কনটেন্টগুলোকে পুরস্কার দেওয়া হবে আগামী ৮ অক্টোবর।









