চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণিল আয়োজনে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:12 অপরাহ্ন 01, অক্টোবর 2022
in বিনোদন
A A
চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’-এর আজ জন্মদিন। পথ চলার ২৩ বছর পূর্ণ করে আজ শুক্রবার ১ অক্টোবর থেকে ২৪ বছরের পথচলা শুরু হয়েছে চ্যানেল আইয়ের।

প্রতি বছর ১ অক্টোবর মানুষের মিলন মেলায় পরিণত হয় চ্যানেল আই চত্বর। এবছরেও তার ব্যতিক্রম হয়নি। ১ অক্টোবর সকাল থেকেই নানা আয়োজনে মুখর চ্যানেল আই প্রাঙ্গণ। সকাল ১১টায় পায়রা উড়িয়ে ও কেক কেটে দিনব্যাপী বর্ণিল আয়োজনের উদ্বোধন করা হয়।

চ্যানেল আই প্রাঙ্গণে কেক কাটায় সমাজের বরেণ্যজন এবং শুভানুধ্যায়ীদের সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদুর রেজা সাগর, মুকিত মজুমদার বাবু, জহির উদ্দিন মাহমুদ মামুন, শাইখ সিরাজ ও আবদুর রশিদ মজুমদার।

চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, “সবাই যেন বলি ‘আমার চ্যানেল আই’। এটুকুই প্রত্যাশা।”

চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘চ্যানেল আই প্রথম দিন থেকেই চেয়েছে গনমানুষের চ্যানেল হওয়ার। সেটা চ্যানেল আই কতটুকু পূরণ করতে পেরেছে, সেই বিচার আপনাদের মাঝে।’

বিশিষ্ট মুক্তিযোদ্ধা, প্রকৃতিপ্রেমী এবং ইমপ্রেস গ্রুপের পরিচালক মুকিত মজুমদার বাবু বলেন, ‘চ্যানেল আই মানুষের কথা ভেবেছে, মানুষের কথা ভেবেছে। দেশ ও মাটি সব মিলিয়ে চ্যানেল আই। শুধু এন্টারটেইনমেন্ট নয়, ইনফরমেশনের ব্যাপারটিও চ্যানেল আই সবসময় মাথায় রেখেছে। সেই চ্যানেল আই ২৪ বছরে পড়লো। চ্যানেল আই যেন আরও অনেক বছর আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা।’

ইমপ্রেস গ্রুপের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন বলেন, ‘মাধ্যমটার নাম গণমাধ্যম। এর চেয়ে আর বড় কিছু তো বলার থাকে না। আমরা চেষ্টা করেছি দীর্ঘ দুই যুগ ধরে, কতটা সফল হয়েছি তা আপনাদের বিবেচনা। তবে আমাদের চেষ্টা সবসময়েই থাকবে।’

ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার বলেন, ‘এই চলার পথে আপনারা আমাদের সাথে যেরকম ছিলেন, আগামীতেও থাকবেন সেই আশাই করি।’

প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে কেক কাটার মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে জন্মদিন উদযাপন শুরু হয়।

সেখানে চ্যানেল আইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদও শুভেচ্ছা জানিয়েছেন।

১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করে চ্যানেল আই। দুই বছর পর এদিন চালু হয় সংবাদ। আর ২০১৫ সালের ২০ এপ্রিল যাত্রা শুরু করে চ্যানেল আই অনলাইন।

Tags: আবদুর রশিদ মজুমদারচ্যানেল আই জন্মদিনজহির উদ্দিন মাহমুদ মামুনফরিদুর রেজা সাগরমুকিত মজুমদার বাবুলিড বিনোদনশাইখ সিরাজ
Previous Post

দেশকে এগিয়ে নিতে চ্যানেল আইয়ের অবদান অনেক: গোলাম দস্তগীর গাজী

Next Post

৫০০ বছরের পুরনো যে হাটে বাদ্যযন্ত্র নয়, বিক্রি হয় বাদক দল

Next Post
বাদ্যযন্ত্র দল বাজনার জন্য প্রস্তুত, উৎসবের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০০ বছরের পুরনো যে হাটে বাদ্যযন্ত্র নয়, বিক্রি হয় বাদক দল

ইকবাল সোবহান চৌধুরী চ্যানেল আই অনলাইনে সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই দর্শকদের কাছে আরও বেশি সমাদৃত হবে: ইকবাল সোবহান চৌধুরী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT