দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল, চ্যানেল আইয়ের রজত জয়ন্তী উদযাপন হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় উডসাইডের গুলশান ট্যারেসে অনুষ্ঠানে চ্যানেল আইয়ের আগামীর পথচলা আরো গতিময় ও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা।







